somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এন্ট্রি লেভেল স্মার্টফোন রিয়েলমি সি২

২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে এনেছে এন্ট্রি লেভেলের স্মার্টফোন সি২। স্মার্টফোনটির বিশেষত্ব হলো এর নজরকাড়া ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং সেইসাথে আছে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ যার ফলে হেভি ইউজের ক্ষেত্রেও একদিন পার করে দেওয়া যাবে। স্মার্টফোনটির দাম ৮,৯৯০ টাকা।

ইংরেজি শব্দ কালারের আদ্যক্ষর ‘সি’। রিয়েলমি ওএস চালুর আগে রিয়েলমি স্মার্টফোনে ব্যবহার করা হতো কালার ওএস। তবে এর বাইরেও কালার বা রঙ আরও অনেক কিছুকেই নির্দেশ করে যার মধ্যে আছে মনের অবস্থা ও অনুভূতি, ব্যক্তিত্ব, সংস্কৃতি, আগ্রহ কিংবা পছন্দ। ডিজাইনের দিকেই আসা যাক। স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে রিয়েলমি চোখ ধাঁধানো প্যাটার্নের অবতারণা করেছে যার নাম দেওয়া হয়েছে ‘ডায়মন্ড কাট ডিজাইন’। মূলত ফোনের পেছনে বিভিন্ন জ্যামিতিক আকৃতির প্যাটার্ন ব্যবহার করা হয় ডায়মন্ড কাট ডিজাইনে যা বিভিন্ন কৌণিক অবস্থানের ভিত্তিতে কখনও জ্বলজ্বল করে, আবার কখনও একেবারে নিস্প্রভ আঁধারের অবতারণা করে। এছাড়া ফোনটিতে রাউন্ডেড এজ ব্যবহার করা হয়েছে এবং এর ডিসপ্লে ও পেছনের অংশ যেখানে মিলেছে, সেখানকার কার্ভড শেপের কারণে ফোনটি ভালো গ্রিপ দেবে। ফোনটি খুব একটা ভারী নয়, সহজেই পকেটে এঁটে যাবে। আর ফোনটির আকার একহাতে ব্যবহারের ক্ষেত্রে দারুণ উপযোগী। সনব মিলিয়ে এন্ট্রি লেভেলে ফোনটি বেশ দারুণ।

অসাধারণ ডিসপ্লে

রিয়েলমি সি২ স্মার্টফোনে থাকছে ৬.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজ্যুলেশন ৭২০ পিক্সেল বাই ১৫৬০ পিক্সেল। এর আসপেক্ট রেশিও ১৯.৫:৯ । ফলে পছন্দের টিভি সিরিজ দেখা কিংবা গেম খেলার ক্ষেত্রে মিলবে চমৎকার অভিজ্ঞতা। এন্ট্রি লেভেলের হওয়া সত্তেও ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।

দীর্ঘ ব্যাটারি লাইফ

রিয়েলমি সি২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা একবার চার্জ দিলে একদিন নিশ্চিন্তে পার করে দেওয়া যাবে। নিয়মিতভাবে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এবং দুটি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার পরেও দিনশেষে ব্যাটারি চার্জ থাকবে। দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোরপাইলট প্রযুক্তি।

সুপার পারফরমেন্স

১২ ন্যানোমিটার আর্কিটেকচারের মিডিয়াটেক এমটি৬৭৬২ হেলিও পি২২ চিপসেট করা হয়েছে এই ফোনে যার সাথে থাকছে ২ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ স্পেস। স্মুথ পারফরমেন্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। একসাথে একাধিক অ্যাপ চালানো যাবে কোনো সমস্যা ছাড়াই। প্রত্যাশার চেয়েও ভালো গেমিং পারফরমেন্স মিলবে রিয়েলমি সি২ স্মার্টফোনে।

স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই যার উপর ব্যবহার করা হয়েছে নিজস্ব কালার ওএস ৬ লাইট। ফোনটির অডিও এবং ভয়েস কোয়ালিটিও বেশ ভালো। ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলে আছে ফেস রিকগনিশন সিস্টেম যা বেশ দ্রুত সময়ের মধ্যে ফোন আনলক করতে সক্ষম।

টেকট্রেন্ডি ক্যামেরা

ফোনটির পেছনে থাকছে দুটি ক্যামেরা এবং সামনে একটি ক্যামেরা। প্রাইমারি রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল সেন্সর যার অ্যাপার্চার এফ/২.২। এর সাথে থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচারের কারণে রিয়ার ক্যামেরায় বেশ ভালো ছবি তোলা সম্ভব। ছবির ডিটেইল বাড়াতে ব্যবহার করা হয়েছে ‘ক্রোম বুস্ট’ নামক অ্যাডভান্সড এইচডিআর ফিচার। সামনে থাকা ৫ মেগাপিক্সেল ক্যামেরায় দারুণ সেলফি তুলতে পারবেন ব্যবহারকারীরা। দারুণ পোর্টেট তোলার জন্য রিয়েলমি সি২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে বোকেহ ইফেক্ট। স্লো মোশন এবং ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনে ভিডিও ধারণ করা যাবে এই ফোনে। এছাড়া ঝাঁকুনি প্রতিরোধে এতে ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এশিয়ার অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের বাজারেও প্লাস্টিক বডির দারুণ ডিজাইনের এই স্মার্টফোনটি ব্যাটারি, ক্যামেরা এবং অন্যান্য পারফরমেন্সের মাধ্যমে গ্রাহকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হবে। প্রয়োজনীয় সব কাজ করা যাবে এমন একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন যারা কেনার কথা ভাবছেন, ৮৯৯০ টাকায় রিয়েলমি সি২ হতে পারে তাদের জন্য একটি আদর্শ ডিভাইস।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×