somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্নেল তাহেরকে যে কারণে জিয়া ফাসি দিয়েছিলেন /:)

২৩ শে মে, ২০১৩ ভোর ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে সকল মিডিয়া ইদানিং খুনি কর্নেল তাহেরের ফাঁসি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য 'বীর উত্তম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা' ইস্যুটা ব্যবহার করছেন, তারা কী ভবিষ্যতে 'বীর উত্তম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা' মেজর ডালিমের প্রতিও এই সহানুভূতি সৃষ্টির জন্য মাঠে নামবেন?

প্রকাশিত মার্কিন কেবলে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ইউজিন বোস্টার ১৯৭৫ সালের ৭ নভেম্বর কর্নেল তাহের ও তার গণবাহিনীর হাতে ৩০ জন অফিসার নিহত হবার বার্তা প্রেরণ করেছিলেন। সেই সময়ে কর্নেল তাহেরের সেকেন্ড-ইন-কমান্ড হাসানুল হক ইনু সাহেব এই তথ্য উড়িয়ে দিয়ে বলেছেন যে উনারা মাত্র(!) ১২ জনকে হত্যা করেছিলেন



প্রশ্ন হচ্ছে মেজর মহিউদ্দিন, মেজর আজিম, ক্যাপ্টেন আনোয়ার, ক্যাপ্টেন খালেক, লেফটেন্যান্ট মস্তাফিজ, লেফটেন্যান্ট সিকান্দার, লেফটেন্যান্ট নাসিম, ডেন্টাল সার্জন করিম, লেডি ডাক্তার হামিদা সহ আরো ২১ জনকে হত্যাকারী কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ড দেয়া কেন বেঠিক হবে? আর সেই হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা ১২ তে কমিয়ে এনে স্বঘোষিত হত্যাকারী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া হাসানুল হক ইনুকে কেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে বিচার করার ব্যবস্থা করা হবে না?

একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধ করেন তবে অবশ্যই তাঁকে বিচারের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। শাস্তি সশ্রম কারাদণ্ড হলে, জেলে তাঁকে ডিভিশন দিতে হবে এবং শাস্তি ফাঁসি হলেও মৃত্যুর পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে হবে। মুক্তিযোদ্ধা মানেই সাতখুন মাফ নয়। আর সেনা সদস্যরা যদি সেনা আইন ভঙ্গ করেন, তবে তাদের বিচার সেনা আইনেই হয়। এটা নিয়েও বিভ্রান্তি ছড়ানোর জন্য লিফসুলজ এর মত পতিতার প্রয়োজন নেই। লিফসুলজের দেশেও সেনা আইন ভঙ্গ করে সেনা হত্যার বিচার ও শাস্তি কোর্ট মার্শালেই হয়। সেনা সদস্যরা অবসরেরর পরও এমনকি একজন সিভিলিয়ান ও যদি সেনা আইন ভঙ্গ করে সেনা হত্যার মত জঘন্য অপরাধ করেন, তবে তার শাস্তিও ঐ কোর্ট মার্শালেই হবে। এটা নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই।

কাজেই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও যদি সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানো এবং সেনা হত্যায় জড়িত প্রমানিত হন, তবে তার বিচার অবশ্যই সেনা আইনে হবে। যারা গরম মাথায় এতগুলো সেনা কর্মকর্তাকে খুন করলেন, তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসির শাস্তি প্রদান করা অবশ্যই 'ঠাণ্ডা মাথায় খুন' এবং এই খুন করেই আমাদের বিচার বিভাগ অতীতে নিয়মিতভাবে হত্যাকারীদের শাস্তি প্রদান করেছেন। বর্তমানেই বরং আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে খুনিদের স্পষ্ট প্রমাণ থাকার পরও সানাউল্লাহ নূর বাবুর হত্যাকারীদের আদালত খালাস দিয়েছে। সঙ্গত কারণেই প্রশ্ন এসে যায়, রাষ্ট্রের আদালত কী তবে 'শিষ্টের দমন আর দুষ্টের পালন' নীতি অনুসরণ করছে?

একেএম ওয়াহিদুজ্জামান ভাইয়ের ফেসবুক থেকে কালেক্টেড

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৩ ভোর ৬:০৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×