নিচে গাড়ি চলে এসেছে। আমাদের এই গলি এতো সরু যে গাড়ি বেশিক্ষণ দাড়িয়ে থাকলে লোকজনের সমস্যা হয়, বকা ঝকা করে। আমাদের বাসাটা মোহাম্মদপুরের একটা ছোট চিপা গলিতে, শেষের দোতালা পুরনো একটা বাড়ি। রঙ সব খসে এখন তেল চিটচিটে দেখায়। সামনে মুখোমুখি দুইটা বাড়ি আছে যার ভাড়াটেরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। তাই আমার জন্য এটা অনেকটাই সহজ, সময় অসময়ে বাড়ি ফেরা। কেউ কিছু দেখলেও বলতে আসবেনা। মানুষ যখন নিজেদের সমস্যায় ডুবে থাকে তখন সময় থাকেনা অন্য কারো সমস্যায় নাক কান খোলা রাখা। আবার এটাও ঠিক কিছু মানুষ নিজে সমস্যায় থাকে যখন তখন অন্যরা ভালো থাকলে সেটা মানতে পারেনা, চায় সবাই কে নিয়ে একসাথে সসসার ভেতর দিয়ে যেতে। গাড়ীতে বসে ব্যাগ থেকে আয়না বের করে আরেকবার ব্রাশ বুলিয়ে নেই, কষ্টের কিংবা ক্লান্তির কোন ছাপ মুখে রাখা চলবেনা। চেহারা এমন হওয়া চাই যাতে রাতের আঁধারেও কাম জাগায়, শিহরণ জাগায়।
ফারজানা মিতু
উপন্যাস- যে আঁধারে তুমি নেই ( একুশে বইমেলা ২০১৬) দিব্য প্রকাশ
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





