যতোই ইচ্ছে হোক
-ফারজানা মিতু
আমার যতোই ইচ্ছে হোক
তোমার খুব কাছে যেয়ে বলবো না
দেখো কতো তৃষ্ণা আমার চোখে একবার তোমাকে দেখার,
আমার যতোই ইচ্ছে হোক
তোমার হাতের মুঠোয় দুহাত ঢুকিয়ে বলবো না
দেখো তোমাকে ছাড়া আরকিছু ছুঁয়ে দেখা হয়না আমার,
আমার যতোই ইচ্ছে হোক
তোমার চোখে তাকিয়ে অধীর হয়ে বলবো না
দেখো কতো অস্থিরতা তোমাকে কাছে না পাবার,
আমার যতোই ইচ্ছে হোক
তোমার নিঃশ্বাসের শব্দ গুনে বলবো না
দেখো তোমার নিঃশ্বাস ছাড়া বাঁচা হয়না আমার...।।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




