অক্ষর ফোনটা রেখে নির্বাক হয়ে বসে থাকে। মনে মনে বলে আমি জানতাম এটা তোর মোহ ছিলো সেঁজুতি। তুই আমাকে কখনো ভালোবাসিস নাই। আমি তোর কাছে নিত্য দিনের অভ্যাসের মতো ছিলাম, যাকে প্রতিদিন নিয়ম মেনে দেখতে হবে, কথা বলতে হবে, গল্প আড্ডা দিতে হবে। নিয়ম মেনে রাগ অভিমান ঝগড়া।তোর সাথে আমাকে প্রতিদিন যে দেখা সেটাতেই তুই অভ্যস্ত, তুই জানিস না ভালোবেসে কাউকে দেখতে না পারার কষ্ট কি। আমাকে প্রতিদিন পাশে পাওয়াতেই তুই অভ্যস্ত, তুই জানিস না কাউকে কাছে না পাবার কষ্ট কি। এটা বোঝার জন্য পাগলের মতো ভালবাসতে হয়, এটা জানার জন্য অস্থির হয়ে কারও সামনে যেয়ে দাড়াতে হয়। মোহ কিংবা মায়া দিয়ে সেটা হয়না। তুই আমাকে ভালবাসিস নাই সেঁজুতি, ভালোবেসেছি আমি তোকে। আমি ইচ্ছে করেই মাঝে মাঝে তোর কাছ থেকে দূরে সরে থেকেছি যাতে তোর কাছ থেকে দূরে থাকার কষ্ট আমি বুঝি। আমি তোর থেকে পালিয়ে থেকেছি যাতে তোকে না দেখার কষ্ট আমাকে নিঃশেষ করে। আমি দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে জানতে পেরেছি, আমার কাছে তুই কতোটা মূল্যবান। আমি এখন তোকে ছাড়া কি করে থাকবো সেঁজুতি? আমি কি করে ক্লাসে যাবো? কি করে এমন ভাব করবো যে তোকে ছাড়া আমি ভালো আছি?
ফারজানা মিতু
উপন্যাস- তোমাতে করিবো বাস
বইমেলা ২০১৬, দিব্য প্রকাশ

সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



