জলরঙা ক্যানভাস
-ফারজানা মিতু
যদি কখনো ভাবো আমাকে ছাড়া
ভালোই আছো
তবে বলবো না আবারও ফিরে আসো,
যদি কখনো ভাবো আমাকে ছাড়া
সুখেই আছো
তবে বলবো না আবারও কাছে আসো;
আমি যেনে যাবো সব বাসর বেলি ফুলে সাজেনা
আমি মেনে নেবো সব আয়োজন সবাই বোঝেনা।
যদি কখনো বোঝো আমাকে ছাড়া
বৃষ্টি একই ভাবে ঝরবে
তবে বলবো না আবারও এসে হাত ধরো,
যদি কখনো বোঝো আমাকে ছাড়া
স্বপ্নগুলো একই রকম থাকবে
তবে বলবো না আবারও আগের মতো ভালোবাসো;
আমি চিনে নেবো ভালোবাসার যাকিছু ছিলো ভুল
আমি মেনে নেবো কারও কাছে যাবার সবটুকু মাসুল...।।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




