অভিশাপ...
- ফারজানা মিতু
আমি তোমাকে অভিশাপ দিবনা
চলে গেছো বলে
প্রচন্ড ভালবাসা বুকে নিয়ে
এতটা কঠিন হওয়া যায়না
আমার সঙ্গী হোক মৌনতা আমার
আমাকে ঘিরে থাক যন্ত্রণা আমার
ভুলে যাবো কখনো হাত ঘেমেছিল কারো হাতে
ঝেড়ে ফেলবো কারো স্পর্শ যা লেগেছিল কম্পিত চিবুকে
কোনো ভোরে এক চাদরে পাশাপাশি ছিলাম
কোনো সন্ধায় নিরবতার কান্না ভেঙ্গে ছিলাম
যেতে যেতে শুধু অভিশাপ দিয়ে যাবো নিজেকে
তোমাকে কোনো একদিন
ভালোবেসে ছিলাম বলে.....।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




