somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজী মাসগুলোর নামকরণ - স্বাগতম ২০১৩! !:#P !:#P

২০ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর মাত্র কিছু দিন পর ২০১২ সালকে বিদায় জানিয়ে সবাই বরণ করে নিবো ২০১৩ সালকে। ১৩ সংখ্যাটি যুক্ত থাকায় আমি নিজেই কিছুটা বাঁকা চোখে দেখতে শুরু করেছি নতুন বছরটিকে। তবুও নতুন বছর আমাদের সবার জীবনে অনেক বেশী সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক - এটাই প্রত্যাশা।



সেপ্টেম্বরের শুরুতে "সময়" নিয়ে পোস্ট দিতে যেয়ে হারিয়ে গিয়েছিলাম অন্য কোথাও। সময় যন্ত্রের খপ্পরে মহাজগত ও মনুষ্য জীবন - সময় গণনার এই ধারাবাহিকতায় আজকের পোস্ট ইংরেজী মাসগুলোর নাম কিভাবে এলো তা নিয়ে।



জানুয়ারি: রোমান দেবতা Janus এর নাম অনুসারে জানুয়ারি মাসের নামকরণ হয়েছে। বিপরীতমুখী দুই মুখওয়ালা জানাস ছিলো দরজার দেবতা। একটি মুখ পেছনের বছরকে দেখে, আরেকটি মুখ দেখে সামনের বছরটিকে।



ফেব্রুয়ারি: রোমান দেবী Februa এর নাম অনুসারে ফেব্রুয়ারি মাসের নামকরণ হয়েছে। আবার Februa হলো শুদ্ধতার রোমান উৎসব, ফেব্রুয়ারির ১৫তম দিনে হতো এই উৎসব।



মার্চ: প্রকৃতপক্ষে বছরের শুরু মার্চ মাসে, যখন যুদ্ধ পুনরায় শুরু হতো। এটি রোমান বছরের প্রথম মাস, যার নামকরণ হয়েছে যুদ্ধের রোমান দেবতা Mars'র নাম অনুসারে।



এপ্রিল: aperire বা উন্মুক্ত করা থেকে বলা হয় Aprilis, কারণ এটিই সে মাস যখন মুকুল বা কুঁড়ি ফুটতে থাকে।



মে: ইতালীয় বসন্তের দেবী Maia'র নাম অনুসারে মে মাসের নাম হয়।



জুন: বিয়ে ও নারী কল্যাণের রোমান দেবী Juno এর নাম অনুসারে জুন মাসের নাম হয়।





জুলাই: খ্রীস্টপূর্ব ৪৪ সালে সম্রাট Julius Caesar এর সম্মানে এ মাসের নামকরণ করা হয়। পূর্বে এই মাসকে Quintilis বলা হতো, যা এসেছে Quintus মানে পাঁচ থেকে। এটি রোমান পঞ্জিকায় পঞ্চম মাস।



আগস্ট: Julius Caesar এর কাছ থেকে সম্রাট Augustus Caesar পঞ্জিকাটিকে শুদ্ধিকরণ ও সম্পূর্ণ করেন এবং নিজের নামের সাথে একটি মাসের নামকরণ করেন। Augustus থেকে হয় আগস্ট।



সেপ্টেম্বর: এটি এসেছে septem থেকে, "সাত"। রোমান পঞ্জিকায় এটি সপ্তম মাস।

অক্টোবর: এটি এসেছে octo থেকে, "আট"। রোমান পঞ্জিকায় এটি অষ্টম মাস।

নভেম্বর: এটি এসেছে novem থেকে, "নয়"। রোমান পঞ্জিকায় এটি নবম মাস।

ডিসেম্বর: এটি এসেছে decem থেকে, "দশ"। রোমান পঞ্জিকায় এটি দশম মাস।








নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা সবাইকে।
৪৯টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×