somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচ্চগতিতে গাড়ি চালানোর কারনে সৃষ্ট সমস্যা ও সম্ভবনাঃ

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীতে উচ্চগতিতে গাড়ি চালিয়ে, টায়ারের কর্কশ শব্দের মাধ্যমে যন্ত্রণাকর পরিস্থিতি তৈরি করা হছে প্রায় প্রতি রাতে প্রশাসনের নাকের ডগাতেই। সড়ক দুর্ঘটনা, মৃত্যু, মামলা-মকদম্মা, আপোষ-রফা; সবই ঘটছে চোখের সামনে।
কোন একটি বিষয় "ব্যাধি" তে রুপান্তরিত না হওয়া পর্যন্ত "চুপচাপ' বসে থাকা আমদের "শনাক্তকারী বৈশিষ্ট্য"। এক্ষেত্রে ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে বিভিন্ন স্তরের (প্রশাসনিক/ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সুশীল সমাজ, রিকশা চালক) মতামত একটি উদাহরণ।
প্রথমত "উচ্চগতি" র এই "সমসার" উৎপাদক এবং ভোক্তা (পড়ুনঃ কুফল ভোগকারী) অধিকাংশ ক্ষেত্রে সমাজের উচ্চবিত্ত। উচ্চগতির অসম অর্থনৈতিক বণ্টন ব্যবস্থার কারনে অনেকে দুর্ঘটনাক্রমে "উৎপাদক" শ্রেণী ভুক্ত হয়ে পরছেন (উদাহরনঃ বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, বাঁশ কাণ্ড, করোনা টেস্ট কাণ্ড, মাস্ক কাণ্ড - এইসব কাণ্ডকারখানার কুশীলবগণ)। মোদ্দা কথা সমাজে "আধরা উৎপাদক" এর সংখ্যা দ্রুত বর্ধনশীল। যেভাবে, ব্যাটারি-চালিত রিকসার বিষয়ে ব্যাটারি-চালিত রিকসা নিষিদ্ধকরণ এর প্রস্তাব করা হচ্ছে (মনে হচ্ছে মাথা কেটে ফেলা "মাথা ব্যথার" চূড়ান্ত সমাধান), ঠিক তেমনি ভাবে উচ্চগতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে উচ্চগতির গাড়ি নিষিদ্ধের মত "যুগান্তকারী" মতামত কোন মহল থেকেই আসেনি । কারন "আধরা উৎপাদক শ্রেণী"।
যে বিষয়টি "কতৃপক্ষের" প্রায় নিয়ন্ত্রণের বাহিরে, সে ক্ষেত্রে ভিন্নধর্মী কৌশল অবলম্বন করা যেতে পারে। যেমন, কার রেস বৈধ করে দিন। প্রস্তাবনা টা বিস্ফোরক হলেও একটু চিন্তা করে দেখুন। আইন করে গতি (কার রেস) কি কমানো/ বন্ধ করা গেছে?পুলিশ সপ্তাহ, পুলিশ রেইড- এগুলা স্বল্পমেয়াদী।
ধরা যাক, কার রেস এর জন্য মানিক মিয়া এভিনিউ থেকে গাবতলী পর্যন্ত অথবা সংসদ ভবনের চারপাশ কে কেন্দ্র করে অথবা গাবতলীর বেড়িবাঁধ সড়ক অথবা বর্তমানের ক্রেজ ধলাইপাড় থেকে মাওয়া পর্যন্ত একটি রেস ট্রাক চিন্তা করেন। এখন কথা হল, এই সড়কের গাড়ি গুলাকে কি করবেন? খুব সোজা, ভিআইপি মুভমেন্ট এ কি করেন? সমাধান হচ্ছে, "পূর্বনির্ধারিত এবং পরিকল্পিত" যান চলাচল নিয়ন্ত্রণ। এখন বলবেন, যে শহরে সব সময়ে মেনুয়াল ট্রাফিক দ্বারা শহরের যান চলাচল নিয়ন্ত্রন করা হয় এবং তার পরও অসহনীয় যানজট, সেখানে পরিকল্পিত যান চলাচল নিয়ন্ত্রণ বা রোড ব্লক করে কার রেস?? কি করে সম্ভব?? আমি দিনের বেলা সচিবালয়ের সামনের রাস্তা বা মিরপুর ১০ এর গোল-চক্কর ব্লক করে কার রেস এর কথা বলছি না। ঈদ, পূজা অথবা ২/৩ দিনের টানা সরকারী ছুটিতে ঢাকার রাস্তা-ঘাট ফাকা থাকে। সেই সময় গুলাতে নির্দিষ্ট ট্রাকে নির্ধারিত সময়ের জন্য "কার রেস" এর অনুমতি দেয়া যেতে পারে। বছরের বাকি সময়ে "আলালের ঘরের দুলালেরা" কই রেস খেলব? হরতাল/ অবরোধে কি করেন? মনে করেন, বছরে কয়েকটা স্থানে "সরকারী হরতাল/অবরোধ"। অনলাইনে নির্ধারিত ফি এর বিনিময়ে (যাতে স্বজনপ্রীতির অভিযোগ না উঠে) রেস খেলার সুযোগ থাকবে। এই রেস "লাইভ সম্প্রচারের মাধ্যমে" সম্প্রচার সত্ত্ব বিক্রি করা হবে। আরো বিভিন্ন ভাবে এই রেস থেকে বাণিজ্যিক ভাবে "অনলাইন বিড" লাভবান হওয়া সম্ভব। আমরা আন্তর্জাতিক মানের ট্রাক রেসার পাইলেও পাইতে পারি। না পাইলে সমস্যা নাই। কারন, এই রেসের মূল লক্ষ্য "বাংলার মাইকেল সুখমার" বাহির করা না। বাই প্রোডাক্ট হিসাবে পাইলে মন্দ কি? উদ্দেশ্য কি? বলছি; অবৈধ রেস দিন দিন আরও বাড়বে। সংবাদপত্র ভিত্তিক পরিসংখ্যান তাই বলে। অবৈধ কার রেস নিয়ন্ত্রণ/বন্ধ করতে পারব এই নিশ্চয়তাও কেও দিচ্ছে না। সেক্ষেত্রে পরিকল্পিত ভাবে "সমস্যা" কে বাণিজ্যিক ভাবে লাভজনক সমাধানে রপান্তরের চিন্তা করতে সমস্যা কোথায়? বাংলাদেশে একটি বহুল প্রচলিত "সমস্যা সমাধানের উপায়" হচ্ছে আইন তৈরি করা/ নিয়ন্ত্রণ করা। ভাইরে, অনেক তো আইন পাশ/ প্রয়োগ এইসব খেলাধুলা হইসে। বিকল্প কিছু চিন্তা করেন। রাতের "কার রেসে" র কারনে সড়ক দুর্ঘটনায় মারা পড়ছে সাধারণ পথচারী । আমার প্রস্তাবিত "কার রেস" এ সাধারণ পথচারী মৃতুর সম্ভবনা শূন্য শতাংশ। বন্ড সাইন, ডোপ টেস্ট, পর্যাপ্ত উদ্ধার যান/ সরঞ্জাম এর ব্যবস্থা রাখা যেতে পারে।
এর পরেও যে "অবৈধ কার রেস" বন্ধ হয়ে যাবে তা বলছি না। তখন "ক্রস ফায়ার"। মানে গাড়ি নিলাম/ স্ক্র্যাপ। "নিলাম" না থাকলেই ভাল হবে, কারন "সিন্ডিকেট" এর প্রবল সম্ভবনা। "স্ক্র্যাপ" করার মানে " নতুন গাড়ি" যা থেকে আবার বিপুল রাজস্ব !!!
এতো সম্ভবনা পড়েও যদি মনে হয়, না প্রচলিত সড়কে "কার রেস" এর অনুমতি দেয়া ঠিক হবে না তাইলে জনগণের ট্যাক্সের টাকা দিয়া "রেস ট্রাক" বানায়া দেন। তাতেও যদি রাতের ঢাকার সড়ক সাধারণ মানুষ/ পথচারীদের জন্য নিরাপদ হয় !!!

পৃথিবীর কোথাও এই ধরনের "কার রেসের" উদাহরন আমার জানা নাই। পৃথিবীর কোথাও নেই বলে যে আমরা করতে পারব না, এমনতো না। পৃথিবীর কোন মানদণ্ডে পড়বে না, এমন অনেক বিষয়ই আমাদের আশপাশে ঘটছে, যেন এটাই "বাংলাদেশ ষ্ট্যাণ্ডার্ড"!!! তাই নতুন একটি "বাংলাদেশ ষ্ট্যাণ্ডার্ড" দেখার প্রত্যাশায় ........................।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×