মানব সৃষ্ট নিয়মিত দুর্যোগে "বাংলাদেশ" এর প্রায়ই সলিল সমাধি হবার উপক্রম হয়, কয়েক কোটি ক্ষমতাহীন সহায় সম্বলহীন কিন্তু অসম্ভভ শ্রমজীবী মানুশ বাংলাদেশের জীবন মৃত্যুর মাঝে প্রাণদায়ী হয়ে দাঁড়ায়।শীত কিংবা ঝড় বৃষ্টি বাদলের দিনে সেই মানুষগুলাই কষ্ট পান।
সেইসব নিয়মিত মানব সৃষ্ট ঝড় ঝঞ্ঝার পর, সৃষ্টিকর্তা একটানা বৃষ্টি, সাময়িক বন্যার মাধ্যমে আবর্জনা পরিষ্কারের বন্দোবস্ত করেন, ভুমি উর্বর করেন, প্রকৃতিকে কিছুটা স্বাভাবিকতা ফিরিয়ে দেন!
অবিরাম বৃষ্টির ক্ষতি থেকে পানা চাই, মানুষের প্রতিপালকের কাছে। বিশেষ ভাবে গরীবের অরক্ষিত স্বাস্থ্য এবং সামান্য সম্বলের সুরক্ষার জন্য প্রার্থনা করি
প্রার্থনা করি, বাস্তু হীন শিশু, বস্তি, কুঁড়ে ঘরে থাকা ছোট ছোট শিশুদের জন্য, যারা ক্ষুধা দারিদ্র শীত বৃষ্টি ঝড়ের কাছে ভয়ঙ্কর ভাবে অরক্ষিত।
প্রার্থনা করি, কর্মজীবী শিশুদের জন্য যারা প্রাকৃতিক দুর্যোগের বা বৃষ্টি বাদলের দিনে কর্মহীনতার অভিশাপে অনাহারে অর্ধহারে থাকে।
প্রার্থনা করি, সুবিধা বঞ্চিত মায়েদের প্রতি যারা বৃষ্টিতে ভিজতে থেকেও রাতভর নিজের কোলের শিশুকে বাঁচানোর সংগ্রাম করেন।
উদ্বাস্তু এবং গৃহহীন সকল মানুষের কল্যান কামনা করি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৪ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




