somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক নিরুদ্দেশ পথিক
ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

নগর সেবা কেন্দ্রের ধারনাঃ নগর ব্যবস্থাপনায় সমন্বিত "সিটি কেয়ার" সেন্টার

১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিক সিটি কর্পোরেশন গুলো নগর ভিত্তিক সমাজের সম্পদ ব্যবস্থাপনার (রিসোর্স ম্যানেজমেন্ট) কেন্দ্র। আধুনিক নগর ব্যবস্থাপনায় নিন্মোক্ত ১২টি বিষয় ভিত্তিক নিয়মিত রিসোর্স ব্যবস্থাপনাকে কোর ভ্যালূ ধরা যেতে পারে।
-অধিবাসীদের আর্থিক সাম্য আনয়ন
-স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা
-পানি সম্পদ ব্যবস্থাপনা
-আবাসন
-শিক্ষা
-কর্মসংস্থান
-এনার্জি ব্যবস্থাপনা
-পরিবহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা
-দূষণ ব্যবস্থাপনা
-ওয়েস্ট ম্যানেজমেন্ট
-দুর্নীতি উৎপাটন
-উন্নত জীবন মান অর্জন


সেই সাথে রয়েছে নগরের সমসাময়িক সমস্যা গুলোর সমাধান ভিত্তিক অগ্রাধিকারের কার্জ পরিধি। ঢাকায় এই সমস্যা গুলো মূলত এরকম-

১। অসহনীয় যানজট, ব্যাপক জ্বালানী এবং কর্মঘন্টা অপচয়
২। গন পরিবহন স্বল্পতা (ম্যাসিভ ক্যাপাসিটি ভিত্তিক মেট্রো, ট্রাম, বি আরটি ইত্যাদির অভাব)
৩। উত্তরনহীন জলাবদ্ধতা
৪। জ্বালানী সরবারহে স্বল্পতা (বাসা, শিল্প, অফিস, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্টঃ গ্যাস, সি এন জি, ফুয়েল, বিদ্যুত অন্যান্য)
৫। পানি সরবারহে অপ্রতুলতা
৬। সীমাহীন দূষণ (নদী, শব্দ, খাবার, রাস্তা), ধূলি ময়তা, ময়লা-আবর্জনা, দুঃসহ দূর্ঘন্ধ
৭। অপরিপক্ব এবং যাচ্ছেতাই বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট পিউরিফিকেশন এবং রিসাইক্লিং এর অনুপুস্থিতি
৮। আর্থিক এবং ব্যবসায়িক নিরাপত্তা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি
৯। ক্রমবর্ধমান বেকারত্ব
১০। ক্রমবর্ধমান বস্তি
১১। দুর্নীতি তদবির ঘুষ ভিত্তিক হয়রানি মূলক প্রশাসনিক ব্যবস্থা
১২। ব্যবসা বান্ধব প্রশাসনিক প্রসেসের অনুপুস্থিতি
১৩। দুর্বল এবং মানহীন সার্বজনীন শিক্ষা কাঠামো
১৪। শ্রম এবং মজুরির বৈষম্য ইত্যাদি ইত্যাদি


প্রথমতা ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতি পুর্ন নগরী, উপরুন্ত সম্পদের স্বল্পতা থাকায় নাগরিকের দৈনন্দিন সমস্যার তালিকা অতি দীর্ঘ এবং তেমনই দীর্ঘ তাদের অভিযোগ অনুযোগের লিস্ট। উপরুন্ত সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সমন্বয় হীনতা। এখানে বিশেষ বিশেষ সেবার জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ধরনা দিতে হয় কারন প্রতিষ্ঠান গুলো আবেদন কিংবা অভিজোগের ভিত্তিতে সময় নির্ধারিত বা সময় নিয়ন্ত্রিত সেবার প্রতিশ্রুতি দেয় না। উপরুন্ত তদবির ঘুষ ভিত্তিক দুর্বিত্তায়িত আম্লাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো থাকায় সাধারণ প্রভাবহীন কিংবা গরীব কিংবা সৎ নাগরিকগনের অনেক আর্থিক এবং মানসিক কোন কোন ক্ষেত্রে নিরাপত্তা জনিত ভোগান্তিতে পড়তে হয়। এখানে ব্যক্তি নাগরীকের বিপরীতে দুরবিত্তায়িত প্রতিষ্ঠান সেবার এক্সেসএবিলিটিতে বিরাট বাধা হয়ে উঠে, তাই নাগরিক অধিকারের সুরক্ষা আসে না।

আমরা তাই প্রস্থাব করছি একটি কেন্দ্রীয় নগর সেবা কেন্দ্রের যেখানে সকল নাগরিক তার সকল জিজ্ঞাসা নিয়ে যাবেন। নতুন সেবার এক্সেস রিকুয়েস্ট বা আবেদন নিয়ে যাবেন, সেবার নিন্ম মান- অতিরিক্ত বিল- ট্যাক্স- নিরাপত্তা- হয়রানি - হুমকি- চাঁদাবাজি- দুর্নিতির অভিযোগ নিয়ে যাবেন, ইনভেস্টমেন্ট প্রপোজাল নিয়ে যাবেন এমনকি নাগরিক সমস্যার সমাধান বাতলাতে প্রস্তাবনা নিয়েও যেতে পারেন।

সিটি কোর্পোরেশন বিনা ফি তে কিংবা ক্ষেত্র বিশেষে ন্যায্য ফি নিয়ে সেসব ব্যবস্থাপনা, প্রসেস, কো ওর্ডিনেশন করবে, সেবা দানের সময়ের নিশ্চয়তা দিবে, অন্য সেবা দান কারী প্রতিষ্ঠানকে প্রতিশ্রুত সেবা দানে চাপ প্রয়োগে বাধ্য করবে যা ব্যক্তি নাগরিকের পক্ষে দুষ্কর।


যেমন বলা যায় গ্যাস বিদ্যুত পানি সংযোগ এর জন্য ভিন্ন ভিন্ন কোম্পানীতে ধরনা না দিয়ে সিটি কেয়ারে যাবেন, কিংবা একজন উদ্যোক্তা নতুন কোম্পানী খোলার আবেদন নিয়ে সিটি কেয়ারে যাবেন যেখানে তার সকল বিষয়াদি একটি ওয়ান স্টপ সেন্টার ন্যায্য চার্জের বিনিময়ে করে দিবেন, উনাকে অন্য ১০-১২ টি অফিসে যেতে হবে না। আর্থিক চাঁদাবাজি, নিরাপত্তা জনিত হুমকি কিংবা ট্যাক্স সংক্রান্ত ব্যাপার নিয়েও নাগরিক সিটি সেবায় যেতে পারেন যেখান থেকে পুলিশ সহ সংশ্লিষ্ট বিভাগ কে সমস্যা সমাধানের জন্য রিমাইন্ডার দেয়া হবে। এর বাইরে জলাবদ্ধতা নিরসন, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার স্বল্পতা নিয়ে এলাকা ভিত্তিক অভিযোগ নিয়ে, নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনার খাখেয়ালীপনা, দূষণ, বাজার ব্যবস্থাপনা ইত্যাদি সকল নাগরিক ফেসিলিটি নিয়ে এই সেবা কেন্দ্র কাজ করবে।

এই ব্যবস্থাপনার অন্য একটি কৌশল গত দিক হচ্ছে এতে সেবা দান কারী প্রতিষ্ঠানের এবিলিটি, সম্পদ স্বল্পতা, ফান্ড স্বল্পতা, ডিজাইন ত্রুটি, ক্যাপাসিটি সমস্যা, দুর্নিতি, স্বেচ্ছাচারিতা, নাগরিক হয়রানি এইসব বিবিধ বিষয় সিটি কর্পোরেশন এর জ্ঞানে আসবে। যা সরকার এবং সেবা প্রতিষ্ঠানের মাঝে কো অর্ডিনেশন কে ফ্লুয়েন্ট করবে, ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন কে সীম লেস করবে।

এর আরেকটি কৌশল গত দিক হচ্ছে নাগরিক ফিডব্যাক থেকে নগরের ভবিষ্যৎ প্লানিং ইনপুট আসবে। নাগরীর অধিবাসীদের সাথে নগর প্রশাসনের দুরুত্ব কমবে। চাওয়া পাওয়া এবং ডেলিভারির ব্যবধান অনুমান করা সহজ হবে, যা নগর পরিচালনায় কাজে আসবে।

অন্য একটি দিক হোল, পেইড সার্ভিস সমূহ থেকে সিটি কর্পোরেশনের আয় বাড়বে।


নগর ব্যবস্থাপনা ইফিসিয়েন্ট হোক!
বাংলাদেশ এগিয়ে যাক!

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×