somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক নিরুদ্দেশ পথিক
ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

তেলের দাম

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। তেলের দাম বাড়লে কৃষি এবং শিল্প উৎপাদন ব্যয় বহুল হয়ে পড়ে, আদতে প্রায় প্রত্যেকটি পন্য মূল্য বাড়তে থাকে তেলের দাম বাড়ার সাথে সাথে।

২। তেলের দাম বাড়ার সাথে সাথে গন পরিবহন, ব্যক্তি, কৃষি এবং শিল্প ট্রান্সপোর্টেশন খরচ সরাসরি বাড়ে। পরিবহন সেক্টরের লোকজন সব সরকারেরই ঘরের লোকজন, সরকার চাইলে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে পারে অবশ্যই। তেলের দাম তো কখনই কমে নি, তাদের উপর ভাড়া না কমানোর একতরফা দোষ ও দেয়া যাচ্ছে না!

ব্যাপক কানেক্টিভিটির গন পরিবহন (প্রথমে মেট্রো কিংবা আধুনিক মেট্রো ট্রাম তার পর বি আর টি ) ডিজাইন এ ঢাকার প্রায় সবগুলো ব্যস্ত রুটকে কানেক্ট করা গেলে প্রাইভেট বাস মালিকদের দৌরাত্ব (অকারণ ভাড়া বৃদ্ধি, স্বেচ্ছাচারী পরিবহন পরিচালনা, মানহীনতা, তেলের দাম বাড়ার সাথে সাথে লাগাম হীন ভাড়া বাড়ানো) থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রাইভেট বাস আসলে গন পরিবহন নয়। শুধু মাত্র একটি মেট্রো লাইন করে বিশেষ কোন উপকার হবে বলে মনে হচ্ছে না, জাইকার প্রস্তাবিত ৮ টি মেট্রো লাইনের সবগুলোই এখন বাস্তবায়ন শুরু করা দরকার। মেট্রো লাইনের ডিজাইন ফেইজ এ রাজউকের পরিবহন সমীক্ষা এবং ফিউচার গ্রোথ এর রিপোর্ট আমলে নেয়া দরকার, যেখানে উনারা বলেছেন "আগামী ২০ বছরে ঢাকার জনসংখ্যা প্রায় ৬৪ শতাংশ বাড়বে। পাল্লা দিয়ে বাড়বে যানবাহনের চাহিদা ও সংখ্যা। নানা কাজে নগরবাসীর দৈনিক যাতায়াত (ট্রিপ) প্রায় ৭১ শতাংশ বাড়বে। কিন্তু গণপরিবহন ব্যবস্থায় নজর না দেয়ায় ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা বাড়বে। ফলে তখন ঢাকার যানজটের তীব্রতা হবে দ্বিগুণ এবং যানবাহনের গতি অর্ধেকে নেমে আসবে।" "সমীক্ষার তথ্যমতে, ঢাকার জনসংখ্যা বর্তমানে ১ কোটি ৫৯ লাখ। ২০৩৫ সালে এ শহরের জনসংখ্যা হবে ২ কোটি ৬০ লাখ। মানুষের সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যাও বাড়বে। বর্তমানে ঢাকায় মোট যানবাহনের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৩০০। ২০৩৫ সালে তা বেড়ে দাঁড়াবে ৯ লাখ ১৯ হাজারে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি থাকবে ৭ লাখ ৯৮ হাজার ৩০০। বর্তমানে এ ধরনের যানবাহন রয়েছে ৩ লাখ ১২ হাজার ১৫০টি।"

৪। বি পি সি একক ভাবে মোনপলি ব্যবসা করে, তাদের প্রতিযোগী নেই, তাদের বিপননে টাকা খরচ নাই। বাংলাদেশে তেলের দামের উপর কার্বন এমিশন ট্যাক্স নেই, নেই উচ্চ ভ্যাট। কিন্তু তার পরেও তারা নাকি লস করে, এর কারন অতি দুর্নীতি।
সময় হয়েছে বি পি সি র একক ব্যবসায় প্রাইভেট প্রতিযোগিতা সৃষ্টি করা, আমরা দেখতে চাই বি বি সি কি পরিমান দুর্নিতি করছে।


৫। বাংলাদেশ ক্রুড ওয়েল কিনে থাকে, আমাদের নিজস্ব রিফাইনারি রয়েছে, মিডল ইস্ট থেকে আমরা বেশ ভালো ডিস্কাউন্ট পাই ক্রুড ওয়েল ক্রয়ে। বিশেষ করে কুয়েত এবং সৌদি আরব থেকে। ধারনা করা হয় গালফ ওয়ার এর পর বাংলাদেশের মাইন সুইপ এবং রি কন্সট্রাকশন সহযোগিতার কারনে উভয় দেশ এই সুবিধা দিয়ে আসছে।

৬। ডিজেলে ভর্তুকির একটা মিথ্যা মিথ চালূ আছে বর্তমানে। এই ভর্তুকি আসলে ডিলার এবং ডিস্ট্রিবুশনের লোক জনের দুর্নিতি কে এক্সটেন্ড করছে। তথাকথিত ভর্তুকির পরে যে দামে ডীজেল সেল করা হয় তা উৎপাদন এবং ট্রান্সপোর্টেশন মূল্য থেকে অনেক বেশি। ভর্তুকি ছাড়াই ডিজেলের দাম এর চেয়ে কম হবার কথা! (অতীতে ভর্তুকি ছিল। দুর্নিতি কম থাকায় সেই ভর্তুকি কিছুটা কাজে এসেছে কৃষকের। সেই সাথে ডিজেল এবং কেরোসিন সীমান্তের ওপাড়ে পাচারও হোত।)

আমরা চাই ভর্তুকি বাদ দিয়ে কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক।

কথা হচ্ছে নিজের আয় বাড়ানোর জন্য তেলের দাম একটা সরকার বেশি নিতেই পারে, কিন্তু সেক্ষেত্রে এই দামে রাজস্ব খাতে কি পরিমান জমা হচ্চে আর কি পরিমান দুর্নীতি লূটপাট হচ্ছে সেটা পাবলিকলি বলতে হবে।

উপরন্তু কার্বন এমিশন রোধ এবং বায়ূ দূষণ রোধে সরকারের ভূমিকা কি, এসব অনালোচিত রেখে বছর বছর তেলের দাম বাড়ানো যায় না, আন্তর্জাতিক তেলের বাজার খুবই নিন্ম মুখী, অ্যামেরিকা ফুয়েল প্রডাকশনে যাবার ফলে আগামী এক দশকে তেলের দাম বাড়ার কোন সম্ভাবনা নেই!


পাওয়ার এন্ড এনার্জি সেক্টরে ইনফাস্ট্রাকচার এবং উৎপাদন সমস্যার দীর্ঘ ভুক্তভোগী বাংলাদেশ কি তেলের দামের এই অধোগতিকে নিজস্ব উৎপাদন বৃদ্ধিতে কাজে লাগাতে ব্যর্থ হবে?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×