somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক নিরুদ্দেশ পথিক
ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

পাঠ্যক্রম, শ্রেণীকক্ষ ও কর্মক্ষেত্রে গণিতের দিগন্তকে বিকশিত ও প্রসারিত করা প্রয়োজন!

২৫ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণিতের কর্ম ক্ষেত্র সম্প্রসারণ-
--------------------------------------
উল্লেখযোগ্য সংখ্যক উচ্চ মেধাবী শিক্ষার্থী গণিত পড়ছেন না। এটা উদ্বগের বিষয় বটে! ম্যাথমেটিশিয়ান দের প্রোগ্রামার, সফটওয়্যার ডিজাইনার, সফটওয়্যার আর্কিটেক্ট, প্রসেস মডেলার কিভাবে বানানো যায় সেটা নিয়ে টপ ডাউন এবং বটম আপ উভয় মূখী কাজ করতে হবে।ম্যাথমেটিশিয়ান গণ প্রফেশনাল সার্টিফিকেশন করে নিজেদের দিগন্ত উন্মোচন করতে পারেন। সফটওয়্যার ডিজাইনে গণিতবিদ অসামান্য ভূমিকা রাখতে পারেন।

এটা করা গেলে আমাদের একটা নিজস্ব সফটওয়্যার, গেমিং, অটোমেশন ও প্রসেস ডিজাইন ইন্ডাস্ট্রিরর সূচনা করা যাবে। আমাদের গৎবাঁধা এনালগ প্রশাসনিক কাজের অটমেশন করতে, ডিজিটাল এডমিন কিংবা প্রশাসনিক প্রসেস ফ্লো তৈরিতে, দুর্নিতি প্রতিরোধী সফটওয়্যার অটোমেশন এ গণিতবিদ গণ ভূমিকা রাখতে পারেন। নীতিনির্ধারক দের এগুলা নিয়ে মাথা না ঘামালে পরিবর্তন আসবে না ঠিক, তবে গণিত সংশ্লিষ্টদেরও এগিয়ে আসতে হবে।

অর্থাৎ গণিতের দিগন্তকে কর্ম মূখী, ডিজাইন মুখী এবং গবেষণা মূখী করতে হবে। কর্ম সংস্থানের ব্যাপ্তি আসলে ম্যাথের প্রতি আমাদের মেধাবীদের আগ্রহ বাড়বে। ম্যাথমেটিশিয়ানদেদেরও নিজেদের ডেন থেকে বেরিয়ে সমাজের সমস্যার সমাধান নিয়ে কাজ করতে হবে।
শুধু শিক্ষকতাই গণিতবিদের একমাত্র কাজ নয় এটা গণিতবিদদেরই বুঝিয়ে দিতে হবে বিভিন্ন ক্ষেত্রে ওল্টারনেইট সমাধান দিয়ে, তবে হ্যাঁ শিক্ষকতা অতি গুরুত্বপুর্ন কাজ।


একাডেমিক গণিত শিক্ষাদানকে উচ্চ মান করাঃ

----------------------------------------------------------
শ্রেণীকক্ষে গণিত শিক্ষাকে আনন্দঘন, টুলস বেইজড এবং এপ্লিকেশন ওরিয়েন্টেড করতে হবে। বিশেষ বিশেষ সুত্রের প্রয়োগ কি কি ধরনের এমেইজিং সব সমাধানে কাজে আসে এইসব ইন্টারেস্টিং আলোচনা ক্লাসরুমে নিয়ে আসতে হবে। এতে করে গণিতকে ভীতি হিসেবে দেখার প্রবণতা কমবে। ইন্সট্রুমেন্ট বেইজড গণিত শিক্ষণ বেশ কার্যকর। ইউরোপে এবং ভারতে মন্টেস্বরী লার্নিং ব্যবস্থা বেশ কার্যকর হয়েছে।


গণিতের পাঠ্যক্রমে উচ্চ মান আনয়নঃ

-----------------------------------------------
গণিতের পাঠ্যক্রমে উচ্চ মান নিশ্চিত করতে হবে। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি উচ্চ শিক্ষায় গণিত শিক্ষা পাঠ্যক্রম ভারতীয়, চাইনিজ কিংবা অক্সফোর্ডের সিলেবাসের তুলনায় পশ্চাৎ পদ।

আমাদের গণিত বইয়ের কন্টেন্ট খুবই পুওর, সংজ্ঞা গুলো পার্শিয়াল, ব্যাখ্যা ইনকমপ্লিট, থিউরি কিংবা ডোমেইন গুলোর এপ্লিকেশন সম্পর্কিত ধারণা একেবারেই নেই। উদাহরণের উপর ফোকাস নেই, মুলত কিছু অনুশীলনীর উপর ফোকাস দেয়া হয়েছে যেখান থেকে হুবুহু পরীক্ষার প্রশ্ন করা হয়। এই সংকীর্ণতা থেকে বেরুতে হবে।

উচ্চমান রাইটার দিয়ে গণিতের বই সংকলনের কাজ করতে হবে। পাঠ্য বইয়ের বাইরে ভারতীয়, চাইনিজ ও অক্সফোর্ডের গণিত সিলেবাসের বই বাংলায় অনুবাদ করে সেসব রেফারেন্স বই হিসেবে পড়ানোর চর্চা শুরু করতে হবে। (বিজ্ঞানের বইয়ের বেলায়ও এটা প্রযোজ্য)।


"Neglect of mathematics works injury to all knowledge, since he who is ignorant of it cannot know the other sciences or the things of the world."
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:০২
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×