somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক নিরুদ্দেশ পথিক
ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

প্রমিত বাংলাই কি মাতৃভাষা?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশর প্রতিটি জনপদে যেসব শহুরে ও আঞ্চলিক ভাষায় শিশুরা কথা বলা শিখে সেটাই প্রকৃত মাতৃভাষা। এটা যশোর নদীয়ার প্রকৃত প্রমীত বাংলা হতে পারে, শুহুরে ভাষা হতে পারে কিংবা আঞ্চলিক ডায়ালেকটও হতে পারে। হতে পারে আমাদের উপজাতীয় ভাষাও।

পুস্তকের ভাষা প্রমিত বাংলা। কিন্তু বাধ্যবাধক ভাবে এটা বিস্তৃত নাগরিকের এবং নবাগত শিশুর মাতৃভাষা নয়! হ্যাঁ বিশ্বের সব দেশেই সব অঞ্চলের জন্য প্রযোজ্য।

ভাষা চলমান নদীসম যা স্থান ও কাল অতিক্রম করে রুপান্তরিত হয়। এই রূপান্তরকে জানা ও বুঝার উপলভদ্ধিতে গভীরতা চাই। তবেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অর্থবহ হতে পারে।

বাংলার ভাষা শহীদদের আত্মদান মাতৃ ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবীতে (মূলত অর্থনৈতিক ও কর্মসংস্থান জনিত, সেই সাথে জাতিগত সম্মানের ব্যাপারও ছিল)। এর মানে এই নয় যে প্রমীত বাংলাকে স্টাব্লিশ করতে গিয়ে আঞ্চলিক ভাষা এবং উপজাতীয় ভাষা গুলো বিস্রিতি হয়ে যাবে।

অতি উল্লেখ্য ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর "বাংলা ভাষার আঞ্চলিক ভাষার অভিধান" এর পর দেশের আঞ্চলিক ভাষার ব্যকরণ তৈরি, শব্দ ও প্রবাদ গ্রান্থায়নের কাজ এগুয়নি। এটা একটা জাতিগত হীনতা। এই হীনতার মধ্যেই হারিয়ে গেছে সিলেটি বর্ণমালা, হারিয়ে গেছে সাঁওতালি বর্ণমালা
(হতে পারে চাকমা মারমা মুরং হাজং দেরও, লিখক উপজাতীয় ভাষা বিষয়ে এক্সপার্ট নন)।

আঞ্চলিক ভাষারও দুটি রূপ থাকে, প্রতিটি কথ্য রুপের সাথে সাথে রয়েছে আঞ্চলিক ভাষার একটি সাধু রূপ। বড্ড অবহেলায় এগুলো হারিয়ে যেতে বসেছে, প্রমাণ হয়ে আর্কাইভড হয়ে থাকবে শুধু কিছু আঞ্চলিক গান। অন্যদিকে অতিমাত্রায় কথ্য স্ল্যাং এর প্রোমোশনে শহুরে এবং আঞ্চলিক চলিত ভাষা গুলো অতিমাত্রায় কদর্য রূপ নিতে বসেছে।

আঞ্চলিক ভাষার মুক্তো গুলো প্রমিত বাংলার শাখা প্রশাখার মত, এই মুক্তো গুলো হারিয়ে গেলে বাংলার দার্শনিক আবেদন তো বটেই, বরং ভাষা তত্ত্ব এমনকি এই অঞ্চলের মানুষের জীবন, আচার,অর্থনৈতিক কর্মকান্ড এবং প্রাকৃতিক জ্ঞান- এই সমুদয় জ্ঞান ব্যবস্থাপনা হারিয়ে যাবে (আসলে অবহেলায় যেতে বসেছে)। ভাষার শব্দ ও প্রবাদ গুলো কিভাবে সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনে ট্রান্সফর্ম হয়েছিল তা না জানলে জাতি গত অভ্যুদয়ের অজানা দিক গুলো উন্মোচনের পথ বন্ধ হয়ে পড়বে। ফলে অঞ্চলিক ভাষা যত বেশি হারাবে তত বেশি আদতে মূল বাংলাকেই তা কদর্য ও শাখাহীন করবে।

ভাষা শহীদদের আত্মাহুতির তাতপর্য এটাই যে, আমরা বাংলার বিকাশ ও উতকর্ষে কার্যকর নিন্ম থেকে উচ্চ শিক্ষার স্তর সাজাবো, বাংলায় উচ্চ শিক্ষা ও গবেষাণার দ্বার উন্মোচিত করবো, বাংলায় জ্ঞান রিপ্রডিউস করবো এবং সেই সাথে আঞ্চলিক ও উপজাতীয় ভাষা রক্ষার উদ্যোগ নিব। উদ্যোগ নিব শিশুকে মাতৃভাষায় শিক্ষা দানের সুন্দর ও সহজবোধ্য কাঠামো তৈরি করবো।

(পুনশ্চঃ ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ্‌ তাঁদের আত্মদানকে মহিমান্বিত করুণ। আমীন! )


দুনিয়ার সব জনপদের সব ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা রক্ষা পাক। বৃহৎ ভাষার রাজনৈতিক-অর্থনীতি তাড়িত ভাষা ভিত্তিক সাংস্কৃতিক আগ্রাসন কাটিয়ে মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হোক দিকে দিকে, এই কমনা করি।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×