somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেটে গণ-সেমিনার : ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার দাবি

০৯ ই জুন, ২০০৯ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮ জুন : বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে আজ (সোমবার) সিলেটে ব্যাপক মানুষের উপস্থিতিতে গণ-সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে জাতীয় ঐক্য গড়ে তুলতে জনসচেতনতা তৈরির উপর গুরুত্ব আরোপ করা হয়। আজকের গণ-সেমিনারে রাজনৈতিক নেতৃবৃন্দ, পানি ও নদী বিশেষজ্ঞ, সাংবাদিক ,পরিবেশবিদ, শিক্ষক ও গবেষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ টিপাইমুখ বাঁধ নির্মানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সেই সাথে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
বিশিষ্ট নদী বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব বলেন, ভারতের বরাক নদী বাংলাদেশে দুই ভাগে বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নামে প্রবাহিত হচ্ছে, যা মেঘনায় গিয়ে মিশেছে। এখন এসব নদীর উজান ও উৎসমুখে বাঁধ নির্মিত হলে এই নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ফলে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ মৌলভিবাজার সহ বৃহত্তর সিলেট অঞ্চল মারাত্মক পরিবেশ ও আর্থিক বিপর্যয় দেখা দিবে।

বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলুর রহমান বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে ভারতকে বিরত রাখতে প্রথমেই প্রয়োজন জাতীয় ঐক্য ও সর্বদলীয় প্রতিরোধ আন্দোলন। তিনি বলেন, এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব, এ রকম উদাহরণ আমাদের সামনে রয়েছে। ফজলুর রহমান বলেন, পাদুয়া সীমান্ত রক্ষায় বিএসএফ-এর বিরুদ্ধে বিডিআর ও স্থানীয় এলাকাবাসী যে ভাবে সফলতা অর্জন করেছিল, তা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। ফজলুর রহমান বলেন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করা সম্ভব হলে ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণের কাজে হাত দিতে সাহস পাবে না।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক কমরেড খালেকুজ্জামান বলেন, বাঁধ নির্মাণ করে ভারত সিলেট অঞ্চলকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে। তাদের এ ধরণের চক্রান্ত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ দাবি করেন, টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতকে বিরত রাখতে প্রথমেই প্রয়োজন জাতীয় ঐক্য ও সর্বদলীয় আন্দোলন। তিনি বলেন, জাতীয় পর্যায়ে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। এ কাজে বিদেশে বাংলাদেশ মিশন ও প্রবাসীদের উদ্যোগী ভূমিকা নিতে হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল হামিদ বলেন, টিপাইমুখ বাঁধ জাতীয় সমস্যা। এ ক্ষেত্রে রাজনৈতিক ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে এ এ ইস্যুতে ঐক্যমত সৃষ্টির অন্যতম বাধা ক্ষুদ্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গী। তিনি বলেন, টিপাইমুখ বাঁধের ক্ষতিকর প্রভাব ব্যাপকভাবে প্রচার পেলে এ ক্ষেত্রে ঐক্যমত্য তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রধান বিরোধী দল বিএনপি সহ বিভিন্ন পরিবেশবাদী সাংগঠনগুলো টিপাইমুখ ইস্যুতে লংমার্চ সহ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সরকার এ বিষয়ে এখনও সুস্পষ্ট অবস্থান ঘোষণা না করায় বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হচ্ছে। সরকার এ বিষয়ে দ্রুত তাদের অবস্থান ব্যাখ্যা করবে। #

লিংকঃ
Click This Link

আর চুড়ি পড়ে বসে থাকব না আসুন প্রতিবাদ করি
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×