ছোটদের কবিতা হে মুহাম্মদ (সাঃ)
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উত্তাল সমুদ্রের গর্জন শুনি;
শুনি সত্যের আহবান ,
মরুর বুকে সূর্য্য তুমি্,
গাহি তোমার জয়গান ।
হে মুহাম্মদ (সাঃ),
তোমারই আর্বিভাবে
শূন্য হৃদয় হল পূর্ন ,
তোমারই আর্বিভাবে
সকল বাতিল হল চূর্ন ।
তুমি না এলে ধরায়
পূর্ন হত না এ সৃষ্টি,
তোমারই পরশ পেয়ে
ধন্য হয়েছে এ ধরত্রী ।
তুমি দেখিয়েছ পথ
পথহারা পথিকেরে ,
তুমি বেসেছ ভালো
অসহায় দুখিনীরে ।
তুমি জ্বেলেছো আলো
মিথ্যার অমানিশায় ,
তুমি ভাসিয়েছ ভেলা
নিরাশার স্রোত বন্যায় ।
হে মুহাম্মদ (সাঃ),
মনে পড়ে সেদিন তায়েফের ময়দানে,
প্রস্তারাঘাতে আহত হয়েছ
যে উম্মতের কারনে ,
মৃত্যু কালেও কেঁদেছ তুমি
সে উম্মতের কল্যানে ।
তোমার গুনগান জপে এই
পাপী অধম বান্দা,
তোমারই আদর্শে হয়ে উঠুক আবার
ওমর –আলী জিন্দা ।
হে মুহাম্মদ (সাঃ),
সাইয়্যেদুল মুরসালিন ,
তুমি মোদের আলোর প্রদীপ
রহমাতুল্লিল আলামিন ।
..........................ফাতিন আরফি
২৮/১২/২০০৫
মদনপুরা, বাউফল।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন