বাংলাদেশী হ’
০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উৎসর্গঃ
ফেলানির তৃতীয় হত্যা দিবসে সীমান্তে পাশবিকভাবে নিহত সকল বাংলাদেশীদের বেদেহি আত্মার প্রতি।
বাঙাল বাঙাল করিস নারে
বাঙালে কি হয়?
ভিনদেশী আর বাংলাদেশি
একই কথা নয়।
বাঁচি-মরি বানে ভাসি
নিজের দেশে থাইক্যা,
অন্য দেশের বাঙাল দাদা
হাসে মোগো দেইখ্যা ।
বাঙাল বাঙাল করিস নারে
বাঙাল মরে ডুইব্যা,
আরেক বাঙাল কূলে ভেড়ে
জলে মোগো চুইব্যা।
বানের জলে ডোবে চাষি
পোড়ে খড়ায় জ্বইল্যা,
আরেক দেশের বাঙাল চাষা
হাসে ফসল ফইল্যা ।
বাঙাল বাঙাল করিস নারে
বাংলা গেছে ভাইস্যা,
বাংলাদেশই বড় কথা
নইলে যাবি ফাইস্যা।
ভাইয়ে ভাইয়ে হয় সহোদর
একই পেটে আইয়্যা,
বাচেঁ-মরে যে যার মতন
আলাদা ঘর হইয়্যা ।
বাঙাল বাঙাল করিস নারে
বাঙাল গেছে ছাইড়্যা,
বাংলাদেশই গড়তে হবে
নিজের মতন কইড়্যা।
আমার দেশের সোনার ইলিশ
পাইনা মোরা ধইড়্যা,
অন্যদেশের বাঙাল দাদা
খায় সবই তা কাইড়্যা ।
বাঙাল বাঙাল করিস নারে
বাঙাল আপন নয়,
বাংলাভাষী সহোদরে জুলুম
ক্যামনে সয়!
ফেলানিরা কাঁটাতারে
ঝোলে গুলি খাইয়্যা,
সাজন-ভজন হায়রে মরণ!
সেই দাদাগো পাইয়্যা?
বাঙাল বাঙাল করিস নারে
ফসল তো খায় ফইল্যা,
বোয়াল যে খায় ছাও-পোলারে
গেছো কি সব ভুইল্যা?
হাজার কোটি নেয় যে লুটি
বেলাজ চ্যানেল আইয়্যা ,
হায়রে কপাল কেমন বাঙাল
তোগো দেয় ব্যান কইর্যাণ!
বাঙাল বাঙাল করিস নারে
দেশের সেবক হ’,
বাঙালী জাত ভুইল্যা আগে
বাংলাদেশী হ’।
৩ সেপ্টেম্বর ২০১২, খিলক্ষেত।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন