আর, এই রঙ্গিলা দখিনা বায়ে
পাজরের শীষ ঘেষে বয়ে চলা জল
যতটা আমার আকাশ যতটা তোমার
ঝমকে ঝমকে আলোকিত
জ্যোৎস্নার রাতে !
আর,বাতি ঘরে জেগে ওঠে শিশু মুখ।
মাঝ সাগরের কালো তলে-
ডোবা প্রাচীন পাহাড়ের অচেনা নিবাসী
অকস্মাৎ বন্ধু হলো
উছলিয়ে বিদ্যুৎ যৌবন।
গোপনে মৃদু ঢেউ নিরুপদ্রব
আর, শার্সি চেনাবে কে ?
ঘোলা চোখ?
আর ,মৃত্যু শয্যা? আর অশ্রু?
( মধু সন্ধ্যায় -
জল চাকতির পাশে উদ্বিগ্ন
পুষ্প বসনা নারী ।
চন্দ্র গ্রহণ,চন্দ্র গ্রহণ! )
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


