পাকিস্তানে তাবলিগ কেন্দ্রের ওপর বোমা হামলা
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকিস্তানে এবার বোমা হামলা চালানো হলো তাবলিগ কেন্দ্রের ওপর। এতে অন্ততপক্ষে ১০ জন নিহত ও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে এ বোমা হামলা চালানো হলো। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এ হামলা চালানো হয় বলে দ্য ডন জানিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেশোয়ারের পাজ্জাগি রোডে অবস্থিত তাবলিগ জামাতের প্রতিষ্ঠান তাবলিগি মারকাজে জুমার নামাজের আগের রাতে প্রায় হাজারখানেক ধর্মপ্রাণ মুসলি্ল সমবেত হয়েছিলেন। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী শওকত ইউসুফজাই জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ জন। এ ছাড়া আহত অবস্থায় ৬৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানা গেছে। প্রায় পাঁচ কেজি বিস্ফোরক একটি ঘিয়ের কৌটায় রাখা ছিল। এরপর দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
- See more at:
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুন