জীবন, তোকে নিয়ে
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওজনে কম হলে যৌবন
আঙ্গুলে বড় হলে আংটি
কোথাও তবু ভারসাম্য
বজায় রেখে চলে শান্তি |
পা দিলে পড়ে যাব নির্ঘাত
শ্যাওলা পোষে কত কার্নিশ
প্রেমের দিকটায় যাইনা |
রাতের বাসে লং জার্নি...
যেদিকে ঈশ্বর থাকেনা
সেদিকে মুখ করে পেচ্ছাপ |
ফ্ল্যাটের ছোট-ছোট জানলায়
আদর, প্রবলেম , কেচ্ছা ....
সময়-অসময় দুই ভাই |
দুয়ের খুরে খুরে পেন্নাম
মরে যাবার পর স্বর্গ
মরে ওঠার আগে ঘেন্না !
জীবন, তোকে নিয়ে সকলেই
লিখেছি তিন-চার ছত্র
সেসব নিয়ে আজ বই হোক-
"সেলিম লংরে পে মত রো"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন