বসন্ত পূর্ণিমা
০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুর্নিমায় সাগর দেখবো দু'জনে
বালির ঢেউ পাড়ি পায়ে পায়ে
যানজটের শহুরে পথে কথা দিয়ছিলো সে
গাঢ় নিচুস্বরে ছেয়ে নিগূঢ় চেতনাজুড়ে।
সেই থেকে আশায় থাকা শুরু
চোখ বুজে কত যে স্বপ্ন শুধু
পূর্ণিমাবেলায় বুক ভাসবে সুরে
শিহরণ ছড়িয়ে প্রাণে ।
এরপর এক বসন্ত উৎসবে
পরিচিত হলে সে বন্ধুর সাথে।
সে বসন্তের গানে
ওহ সে বসন্তের বাণে
কিভাবে যে কিসের টানে
সে প্রিয়া গেছে চুরি হয়ে।
এখন বসন্তের পূর্ণিমায়
একলা ছাদের কিনারায়
আশাগুলো জলাঞ্জলি দিয়ে
শুধু থাকি নিজেকে নিয়ে ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন