হায় আলপিন!
২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতি সোমবার অধীর আগ্রহে অপেক্ষা করতাম প্রিয় আলপিনের জন্য। পেপার হাতে পাওয়ার সাথে সাথে আলপিন নিয়ে রুমে যেতাম আর এক নিঃশ্বাসে শেষ করতাম পুরোটা। একটা সপ্তাহ অপেক্ষা করতাম কাউসার মাহমুদের উদ্ভট কার্টুনের জন্য, সুমন্তের টাচি লেখার জন্য, কিংবা মানিক-রতনের দুর্দান্ত হাসির ড্রয়িংগুলার জন্য। কালকে প্রথম আলো পাওয়ার পর অনেক্ষন মন খারাপ করে বসে ছিলাম। সেই ১৯৯৮ থেকে আলপিন ভালোবাসি। এই দেশে ফান ম্যাগাজিন এর ডেফিনিশন পাল্টে দিয়েছিলো আলপিন। জানি ইদানিং কোয়ালিটি অনেক কমে গেছে,তবুও অন্য কোনো ফান ম্যাগাজিন আলপিনের ধারে কাছে আসতে পারেনি। আজকে কি একটা নির্দোষ কার্টুনের জন্য আলপিন বন্ধ! একজন মুসলমান হয়ে আমি বলতে পারি আমার ঈমান এতো কমজোর না যে এই বালখিল্য কার্টুনের জন্য আমার ঈমান আঘাত পাবে। আর যাদের ঈমান আঘাত পেয়েছে তাদের কাছে তো ক্ষমা চাওয়া হয়েছে,আর কি? তারা প্রিয় নবী (সাঃ) এর নাম নিয়ে তুলকালাম কান্ড ঘটাতে পারে, অথচ প্রিয় নবী (সাঃ) এর জীবনচরিত অনুসরন করতে পারে না! কি শাস্তি দিয়েছিলেন তিনি সেই কাটা বিছানো বুড়ীকে, সেই বিষ মেশানো মহিলাকে, কিংবা তায়েফবাসিকে? তিনি তাদের ক্ষমা করেননি? নাকি চ্যানেল আই এর সেই বিদগ্ধ ইসলামি পন্ডিতের মত বলেছেন, এদের ফাসি দিতে হবে?
আমি চাই আগামি সোমবার থেকে প্রথম আলোর সাথে আলপিন বের হোক....কতগুলো অশিক্ষিত ধর্মান্ধের জন্য আমার প্রিয় আলপিন বন্ধ থাকবে কেনো? দেশকে এগিয়ে নেবার সময় এখন,পেছানোর নয়। মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে সহনশীল হবার তৌফিক দান করুন, আমিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন