আজ থকেে কুষ্টয়িার কুষ্টয়িা জলো স্কুলে অনুষ্ঠতি বর্তিক উৎসবে আপনারা সবাই আমন্ত্রতি। আজ শুরু হচ্ছে বিআরবি কেবলস্ এনডিএফ বিডি ৩য় জাতীয় বিতর্ক উৎসব
আজ থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) দুদিনব্যাপী বিআরবি কেবলস্ এনডিএফ বিডি ৩য় জাতীয় বিতর্ক উৎসব ’০৭। কুষ্টিয়া জিলা স্কুলে আয়োজিত ইতিহাসের বৃহৎ এ বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে ৮০টিরও বেশি স্কুল, কলেজ, মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিতার্কিক সংগঠন।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উৎসবে উপস্থিত থাকবেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। জেলা প্রশাসক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বিআরবি গ্র“পের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি ও জনপ্রিয় টিভি উপস্থাপক আনিসুল হক, ব্যাংক আল ফালাহ্র কান্ট্রি ডিরেক্টর মাজেদুর রহমান, বিশ্বাস গ্র“পের চেয়ারম্যান মাইনুদ্দিন বিশ্বাস বাবু, এম্বিশন পাস কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ও কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক নিভা রাণী পাঠক।
আগামীকাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে এদিন বিশেষ অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মমিনুল কেরামত, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল বারাকাত, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, বিআরবি কেবলসের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান ও এনডিএফ বিডির মহাসচিব মো. শাফায়েত হোসেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




