পাহাড়ের হাতি অত:পর শহরে....
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আশ্চর্য হলেও সত্য,এবার রাঙামাটি শহরেই চলে এসে এসেছে হাতির পাল। আজ সারাটা দুপুর কাটল হাতির পেছনে। একপাল হাতি (অন্তত: ১৮/১৯)টি হঠাৎ করেই কোথা থেকে এসে রাঙামাটি পৌর এলাকার রাঙাপানি এলাকায় অবস্থান নিয়েছে। আজ তিনদিন ধরে পুরো এলাকা চষে বেড়াচ্ছে। আতংকিত আদিবাসীরা কি করবে বুঝতে পারছেনা। আজ আমরা গেলাম অনেকেই। বন বিভাগের কর্তারাও গেলো। কিছুই করতে পারেনি শেষ পর্যন্ত। এর আগে রাঙামাটির বিভিন্ন উপজেলায় হাতি লোকালয়ে নেমে এলেও এবারই প্রথম একদম শহরের কাছাকাছি। অনেকেই বলছিলো,বনের হাতি শহর দেখতে এসেছে। কিন্তু আসল বাস্তবতা হলো-পাহাড়ে খাদ্যভাবে হাতির পাল বারবার লোকালয়ে নেমে আসছে। পার্বত্য চট্টগ্রামের বিপন্ন হাতি বাঁচাতে সরকারী পর্যায়ে কোন পদক্ষেপ নেই। হাতি শিকারী আর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্ধ মানুষের হাতে মারা গেছে অনেক হাতি,আছে হাতির দাঁত নিয়ে রমরমা ব্যবসাও। কিন্তু কারই যেনো কোন মাথাব্যাথা নেই।পাহাড়ের হাতি কি তবে বাঁচবেনা ??
আসুন সবুজ পাহাড়ে এই হাতিগুলোর জন্য সৃষ্টি করি একটি নিরাপদ আবাসন। হাতির জন্য চাই একটি নিরাপদ বনভূমি........চাই তার খাদ্যের নিশ্চয়তা...সবার আগে এখন প্রয়োজন এই হাতির পালটি যেনো নিরাপদে ফিরে যেতে পারে...এই জন্য আমরা গ্লোবাল ভিলেজের পক্ষ থেকে গ্রামবাসীদের কর্তব্য সম্পর্কে অবহিত করেছি,জেলা প্রশাসক এবং বন সংরক্ষকদের সাথে কথা বলেছি.......দেখা যাক কি হয়.......
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন