আরেকটি ঈদ আমাদের জীবন থেকে হারিয়ে গেলে কালের গহব্বরে, যা আর কখনো ফিরে আসবে না। এমনি করে কত কিছু যে হারায় তার খবর কে রাখে। আমাদের চলার পথে কত আনন্দ যে মাটি হয় কত অনাকাঙ্খিত কারনে যা কখনো কেউ ভাবতে পারে না, শরির টা ভালো নেই তাই ঈদের আনন্দ করা থেকে বঞ্চিত হতে হলো। তার উপর ডিউটি যা বাধ্যতামুলক। প্রবাসের ঈদের দিন আর সাধারন দিনের মধ্যে কোন পার্থক্য দেখা যায় না। সকালে অফিস সেরে নামাজ পরে বাসায় ফিরলাম তারপরে দু চারজন কলিগ এর সাথে কোলাকুলি, হালকা মেজাজে রান্না খাওয়া তারপর লম.............বা ঘুম। ঘুম থেকে উঠে আবার চলে এলাম অফিসে, শুরু হলো সেই গদ বাদা নিয়মে বোরিং সময় যা কিনা নিতান্তই বেরসিক, যেতে চাই না সহজে। বাড়িতে ফোন করতে গিয়ে অনেক চেষ্টার পরে ১০ মিনিট মায়ের সাথে কথা বললাম কিন্তু তারপরে আর নেটওয়ার্ক পাওয়া গেলো না দীর্ঘক্ষন বৃথা চেষ্টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শরির টা হঠাৎ করে বেঁকে বসলো কিছুতেই তাকে সোজা করা গেলো না।
২য় দিন
গাড়ির চাকার মতো যথারিতি এসে থামল সকাল ৬টা অফিস শেষ তারপর ফিরে আসা, বেশ কয়েকজন আত্বীয় আসল তাদের নিয়ে খাওয়ার পর্ব শেষে অনাকাঙ্খিত ভাবে বিদায় নিতে হলো। কারন নিদ্রাদেবী যে আমায় ডাকছে দু'হাত বাড়িয়ে, তার ডাকে সাড়া না দিলে যে নয়। তারপর ওমন মানে না ছুটে গেলাম ফোন করার জন্য কিন্তু ব্যার্থ হয়ে ফিরে আসলাম ব্যাথাতুর মনে মায়ের সাথে কথা বলা হলো না। তারপর ঘুম, ডিউটি, অতঃপর .................. একটা দীর্ঘনিশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


