somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের প্রথম স্কুল শিক্ষক

১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে
তাকে না দেখলে হয়ত আমার জানাই হতনা।
রুপকথারও বাইরে যে এক বিশাল জগত আছে
তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতনা।
আজকে আমার এই পৃথিবীর অনেক কিছুই চেনা
ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এন দে না।
এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত
হয়ত তখন ফিরে পেতাম স্যারের কোমল হাত।
সালাম জানাই সহস্রবার আমার যিনি গুরু
তার কাছেই হয়েছিল শিক্ষাজীবন শুরু।

নগরবাউল জেমসের অসম্ভব জনপ্রিয় এই গানটা আমাদের প্রথমজীবনের প্রাথমিক শিক্ষকদেরকে কে স্মরণ করে।

আমাদের সকলেরই আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরুর সময়ে প্রাথমিক বিদ্যালয়ে আমার পাই কয়েকজন মানুষকে। যারা একাধারে তখন আমাদের অভিভাবক, শিক্ষাগুরু এবং জীবনকে গড়ে তোলার কারিগর হিসেবে ভূমিকা পালন করেন। তাদেরও রাজনৈতিক আদর্শগত পরিচয় থাকে। তবে তা সুপ্ত থাকে।
প্রাথমিক বিদ্যালয় শেষ করে আমরা উচ্চ বিদ্যালয়. কলেজ বিশ্ববিদ্যালয় অতিক্রম করলেও প্রাথমিক শিক্ষকদের মত দরদী আর সত্যবাদী শিক্ষাগুরু পাইনা। পাওয়া সম্ভবও নয়।
কিন্তু সেই সব মাটির মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে গতকাল শাহবাগে পুলিশ বেধড়ক পিটিয়ে এবং গরম পানি ছিটিয়ে যেভাবে লাঞ্ছিত করেছে তা কি কোন সভ্য দেশে হতে পারে? যে পুলিশ এসব অপকর্ম ও গর্হিত কাজ করেছে তারাও জীবনের প্রথম বেলায় এমন কোন শিক্ষাগুরুর কাছেই শিক্ষাজীবন শুরু করেছিল। তারাও আমাদের মতোই শিক্ষকদেরকে দেখলেই হাত তুলে সালাম দিত, শ্রদ্ধা করত। আজ যখন পেটের দায়ে, চলতে নাপেরে এই শিক্ষকরা দাবি আদায়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাচ্ছিল তখন কোন অশুভ শক্তির ইশারায় তাদের উপর হামলা চালানো হল। বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ই শিক্ষকদের মর্যাদার কাছে নস্যি তা তো সর্বজনবিদিত। আমাদের সরকারের কর্তারা আর এই পুলিশরা হয়ত কাদের নেওয়াজের সেই কবিতাটা পড়েনি। (বাদশাহ আলমগীর/ কুমারে তাহার পড়ারইত এক মৌলভী দিল্লীর...)।

এইসব শিক্ষকদের আন্দালনের ফলাফল হয়ত অন্যান্য আন্দোলনের মত মহান মানবতাবাদী মহীয়সী! শেখ হাসিনার কোন এক ঘোষণায় শেষ হবে। বিশ্ব বিজয়ের মত হাসিনা হাসিমুখে শিক্ষকদের সমস্যা সমাধানের যাবতীয় কৃতিত্ত্ব নেবে। ( এমনকি এজন্য তাকে জাতয়ি ষ্টেডিয়ামগুলোর বারোটা বাজিয়ে ৪/৫ বার সংবর্ধনা দেয়া হতেও পারে কিংবা তার তোষামোদকারীরা নোবেল চাই বলে প্রলাপও বকতে পারে)। কিন্তু এই সব মহান মানুষদের সাথে যে ব্যব্হার করা হল তার কিছুই হবেনা।

সরকার কি পারতনা আন্দোলনকারীদের উপর পুলিশ লেলিয়ে না দিয়ে আন্দোলনকে ইতিবাচকভাবে গ্রহণ করতে?

আন্দোলনরত এই শিক্ষকদেরকে যথাযথ মর্যাদার সাথে তাদের চাকরি জাতীয়করণের আশ্বাসসহ প্রক্রিয়া শুরু করা সরকারের আশু কর্তব্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×