বিপন্ন বুদ্ধিজীবি সম্প্রদায় ও তাহাদের আশ্বস্তিকরণ
২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগে সম্প্রতি একপাল নতুন মুখের আগমন হইছে। পাল হিসেবে ট্যাগিং করার পেছনে বিশেষ বৈশিষ্ঠ্য কাজ করছে এই লেখকের মাঝে। এরা সবাই পাঠ এবং উপলব্ধি (পড়াশোনা অর্থে) চর্চায় দীর্ঘ ব্যস্ত যাপন করেন। এইখানে সেই জ্ঞানের বন্টন কিংবা প্রসার ঘটানোর তাগিদ রাখেন। আচমকাই তাদের জন্য সমস্যা হইয়া দাড়াইছে একদল জাতীয়তাবাদী। বাঙালী জাতীয়তাবাদের অতীতচারিতায় অবসেসড এই ব্লগাররা তাহাদের উপস্থিতিতে কতখানি বিপন্ন তাহা সময় বলে দেবে। তবে তাহাদের প্রশ্নাচারে জেরবার হয়ে নতুন মুখেরা সংশয়ে আছে এই ব্লগ মাধ্যমের ভবিষ্যত নিয়া। তাও ভালো তারা ৩৭ বছরের পুরানো গল্পের ভক্তদের দেখিয়া এই শঙ্কায় ভুগতেছেন। ৬১০ ও তদপরবর্তী রূপকথার আমলকারীরা এখনও আসেনই নাই ফিল্ডে। যাও আিসয়াছেন, তাহা আপাত পিঠ চাপড়ানি দিয়া দলভারি ও প্রতিপক্ষের নাজেহাল হওয়া উপভোগ করিতে।
আপনাদের আশ্বস্ত করিয়া বলি। আপনারা আপনাদের চর্চা চালাইয়া যান। জানিবেন আপনাদের পাঠক ওই গপ্পোবাজদের মধ্যেই বেশী। সেই ভক্ততা আকর্ষণের আগে কিছু নর্ম পুরন করার যে রীতি, তাহা মানিবারও বিশেষ কারণ দেখি না। লিখুন, পারষ্পরিক পিঠ চাপড়াচাপড়ি চালাইয়া যান।
ভালো হয় যদি আমাদের উত্তরাধুনিকতার পাঠ দেন। আমরা এই মোহগ্রস্থতার বলয় হইতে বাহির হইতে ইচ্ছুক। ৫৭০ বল সাবান থেকে গুড়া পাউডার কেনো বেশী বৈজ্ঞানিক ইত্যাদি আলেচনার চাইতে একটু নতুন ধারা শুরু করার জন্য আপনাদের প্রতি আহবান জানাই।
ব্লগটা ম্যান্দা মেরে গেছে। সেই ধারা থেকে উত্তরনের জন্য আপনাদের্ই প্রয়োজন। মোলাকাত হয়ে গেছে, আমাদের রায়ও পেয়ে গেছেন। এখন দেখেন রূপকথার ভক্তরা কি বলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন