somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবী চেতনা ও আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের রাজনৈতিক বিবর্তন ধারা চলে আসছে স্বাধীণতা পূর্ববর্তী সময় থেকে, কমিউনিজমেরও উত্থান সেই স্বাধীণতার পূর্ববর্তী সময়ে যার বাহক বামপন্থী দলগুলো। চিরাচরিত রাজনৈতিক ধারায় পার্থক্য শুধু একটাই বামপন্থীদের সুস্পষ্ট সাম্যবাদী নীতি আর চিরাচরিত রাজনৈতিক ধারার দলগুলোর অস্পষ্ট পুঁজিবাদী নীতি। তবে এখন সাম্যবাদীদের পুজিবাদীদের প্রতি কিছু নৈতিক সমর্থনে স্পষ্টভাবে বলা যায় সাম্যবাদী আর পুঁজিবাদী এখন এক ঘাটে জল খায়। স্বাধীণতা পরবর্তী সময়ে পুজিবাদীদের কিছু নীতি সাম্যবাদীদের প্রতি কিছু নৈতিক সমর্থনও স্পষ্টভাবে লক্ষ্যণীয়। শুধু শাসন ব্যাবস্থায় নয় কিছু চেতনাও এখন পুঁজিবাদীরা সাম্যবাদীদের কাছে ধার করে নিয়েছে। তবে তা খালি চোখে হুজুগে মনে হলেও সাম্যবাদী বা বামপন্থীদের কাছে তা তাদের অর্জন বলেই গণ্য। স্বাধীনতা পরবর্তীতে আমাদের বাঙ্গালীদের মূল চেতনা বাংলাদেশের স্বাধীণতা কিন্তু বাংলাদেশের স্বাধীণতায় বামপন্থীদের অবদান বেশি হলেও তাদের মাঝে সেই চেতনা কতটা উজ্জল তার প্রশ্ন থেকেই যায়। কথাগুলো বলার মূল কারণ হল বর্তমান প্রজন্মের বামপন্থীদের বিপ্লবী চেতনার মূল ধারক হল আর্জেন্টিনার বিপ্লবী নেতা চে গুয়েভার, কিন্তু বিস্ময়ের বিষয় বাঙ্গালীর স্বাধীণতার চেতনায় বেড়ে উঠা আমাদের বর্তমান প্রজন্মও আমাদের স্বাধীণতার চেতনার বিপ্লবী ধারক সাত জন বীরশ্রেষ্ঠকেও উপেক্ষা করে বিপ্লবী চেতনার মূল ধারক হিসেবে বেছে নিয়েছে চে গুয়েভারকে। তাই তো আজ গেঞ্জি, টি শার্ট, মাথার ব্যান্ডে বিপ্লবী চেতনার ধারক হিসেবে চে গুয়েভারের ছবি! আমি বলছিনা যে, চে গুয়েভারের সাথে আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ তুলনীয়, চে গুয়েভারা একজন বিপ্লবী চেতনার আন্তর্জাতিক নেতা, তার কৃতিত্ত্ব তার জায়গায় তাকে অধীষ্ট করে রেখেছে কিন্তু আমি আমাদের কথা বলছি আমরা যদি নিজের ঘরের বিপ্লবী চেতনাকে না বুঝি, নিজেদের বিপ্লবী নায়কদের মূল্য না দিই তাহলে শুধুমাত্র আন্তর্জাতিক পর্যায়ের বিপ্লবী নায়কদের কিভাবে মূল্যায়ন করি। এটা হুজুগে ছাড়া কিছুই না। ব্যাপারটা এমন যে, আপনি যদি ঘরোয়া ক্রিকেট না খেলেন তাহলে আপনাকে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য জাতীয় দলে অন্তর্ভূক্ত করবে। বিষয়টা আরো অন্যভাবে বলতে গেলে এমন যে, সাকিব আমাদের বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা এটা অস্বীকার করতে কেউ পারবেনা, কিন্তু শচীনের কৃতিত্ত্ব শচীনের জায়গায় তাকে অধীষ্ট করে রেখেছে, তাই বলে কি বলবেন সাকিবেরও কোন কৃতিত্ত্ব নেই? সাকিবের কৃতিত্ত্বের কারণেই কিন্তু সাকিব আমাদের কাছে অনুপ্রেরণীয়। সাকিব সম কৃতিত্ত্বের কারণেও কিন্তু সাতজন বীরশ্রেষ্ট আমাদের কাছে অবশ্যই অনুপ্রেরণীয় হওয়া অত্যাবশ্যক। স্বদেশপ্রেমে উদবুদ্ধ হয়ে আমাদের বীরশ্রেষ্ট্ররা মুক্তিযুদ্ধ করেছিল, তাহলে কি বলবেন তাদের মাঝে স্বদেশপ্রেম ছাড়া বিপ্লবী চেতনা ছিলনা? একটা কথা মনে রাখা দরকার বিপ্লবী চেতনা ছাড়া স্বদেশপ্রেম হয়না, হয় শুধু ভন্ডামী! কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় আমাদের বিপ্লবী চেতনার ধারক সাতজন বীরশ্রেষ্টের বিপ্লবী চেতনা কি অধরায় থেকে গেল?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×