সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে লোভ ও অসততার পাশাপাশি দায়িত্ববোধের অভাব মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। এর আরেকটি নগ্ন নজির জলবায়ু প্রকল্পের লুণ্ঠন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনে যে কয়টি রাষ্ট্রের মানুষ সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোর একটি হলো বাংলাদেশ। এমন সতর্কবাণী সাম্প্রতিককালে স্বাভাবিকভাবেই এ দেশে উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি করেছে। তাই সম্ভাব্য বিপদ মোকাবেলার জন্য সরকার, এনজিও, পরিবেশবিদদের তোড়জোড়ের অন্ত নেই। সম্ভাব্য জলবায়ু বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কমাতে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যদিও এই বরাদ্দগুলো কষ্ট করে বাংলাদেশ সরকারের ফান্ড থেকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে বিশ্বব্যাংক, এডিবি এবং উন্নত দেশগুলোর সহায়তায়। দেখা যাচ্ছে, সে খাতেও বেপরোয়া দুর্নীতি ও অনিয়ম চলছে। এমনিতেই প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গৃহীত বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমে দুর্নীতির অভিযোগ উঠে থাকে। চিন্তাটা দূর্নীতি নিয়েই শুধু নয়। চিন্তা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে। এমনিতেই আমাদের পরিবেশটা দিন দিন অসাস্থ্যকর হয়ে যাচ্ছে। বর্জ্য ব্যাবস্থাপনাতেও নেই কোন কার্যকরী উদ্যোগ, এতে করে আবহাওয়ার বৈরিতা তো দেখা যাচ্ছেই তার সাথে দেখা যাচ্ছে আশপাশের পরিবেশ নোংরা হয়ে যাওয়ার কারণে রোগের প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে ঢাকা শহরের বাতাসে ধুলি ও সিসার পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। এই রকম চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়ে যাবে রুগ্ন ও কার্যক্ষমতাবিহীন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অন্তত আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে জলবায়ু প্রকল্পের গৃহিত প্রকল্পগুলো সুষ্ঠভাবে বাস্তবায়ন করা।
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
তাবলিগে গিয়ে যা শিখলাম না
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।