একমাত্র শেষ প্রতিজ্ঞা !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি নিয়মতান্ত্রিক; সুপরিকল্পিত যুদ্ধ ছাড়াই
তুমি যে আমায় বলছ, থেমে যেতে, দমে যেতে,
চাইলেই কি থেমে যাওয়া যায় ? থামতে হলে
অন্তত একটি ধূ-ধূ করা সরু পথরেখার শেষ প্রান্ত
বা জনমানবহীন কোন রেলস্টেশন অথবা শেষ সময়ের ঘণ্টাধ্বনি কিংবা
চূড়ান্তভাবে প্রয়োজন একটি মৃত্যুর !
তুমি কি আমায় বলছ, হেরে যেতে ?
প্রেতাত্মা বা ডাইনির রোগাটে ছায়ার কাছে,
‘ক্রীতদাসের হাসি’ তুমি পড়োনি বোধহয়,
আমি ক্রীতদাস হতে পারি, কিন্তু স্বাধীন ।
ক্লান্তি আমার থাকতেই পারে প্রতিনিয়ত
নাও পারে জুটতে বেঁচে থাকার মত একমুঠো দানা-পানি,
তবুও বুড়িগঙ্গার নিগ্রো জলে ভরাব উদর,
ঝেড়ে দিব সহস্র যুগের গ্লানি,
ক্রীতদাস হলেও তবুও হার না মানি !
তুমি কি আমায় বলছ, আপোষে যেতে ?
মিথ্যের কাছে, বিকৃত জানোয়ারের কাছে, আমি পারবো না হতে
ঘোমটা টানা জরাগ্রস্ত এক অসহায় নারীর মতন !
হাতি মস্ত হলেও পোষ্য, পিপড়ে ক্ষুদ্র হলেও স্বাধীনচেতা,
আমি আসলে পিপড়ে জাতেরই কিছু,
ভয়-ডর নেই তাই কেয়ামতসম ভূমিকম্পে !
খুব পরিষ্কার করে শুনে রাখ,
থেমে যাওয়া, হেরে যাওয়া, কিংবা আপোষ
কোনটাই আমার পক্ষে সম্ভব নয় – মৃত্যু আসেনা যতক্ষণ !
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন