প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভেঙ্গে গেলে, সে বিদায় নেয়ার সময় বলবে ,"ভালো থেকো"
বন্ধু দূরে চলে গেলে... সে ও বলে যাবে ,"ভালো থাকিস"
আপনি হয়তো কারও কাছ থেকে দূরে চলে গেলেন , আপনিও বলবেন "ভালো থাকো"
সবাই চায় , সবাই ভালো থাকুক কিন্তু ভালো থাকার জন্যই তাকে পাশে প্রয়োজন ছিল এটা হয়তো বুঝানো যায় না।
রাত পেরিয়ে ভোর হয়... রঙিন জীবন হয় সাদাকালো ... শুধু ভালো থাকাটাই আর হয় না।
খুব সহজেই হয়তো বলে দেয়া যায় "ভালো থেকো" কিন্তু যাকে বলা হয় সে হয়তো দিনের শেষে অতো সহজে বলতে পারেনা "ভালো আছি"..
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


