আসুন নিজেকে বদলাই
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নববিবাহিত দম্পতি নতুন বাসা
নিয়েছে। পরদিন সকালে
তারা যখন নাশতা করছিলো,
মেয়েটি জানালা দিয়ে
পাশের বাড়ির দিকে
তাকিয়ে দেখতে পেলো
কাপড় শুকাতে দিয়েছে ঘরের
কর্ত্রী।
সে বলে উঠলো,
- 'কাপড়টা পরিষ্কার হয়নি, ঐ
বাসার মহিলা ভালো করে
কাপড় ধুতে জানেনা। তার
মনে হয় ভালো কোন কাপড়
কাচার সাবান দরকার।"
মেয়েটির স্বামী সেদিকে
তাকালো, কিন্তু নিশ্চুপ
রইলো। যতবারই পাশের বাড়ির
মহিলাটি কাপড় শুকাতে
দিতো, ততবারই এই মেয়েটি
একই মন্তব্য করতো।
মাসখানেক পরে সেই
বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড়
শুকানোর জন্য ঝুলতে দেখে
মেয়েটি অবাক হয়ে তার
স্বামীকে বললো,"দেখো,
অবশেষে উনি শিখেছেন
কীভাবে ঠিকভাবে কাপড়
ধুতে হয়।
আমি তো ভাবছি কে তাকে
শেখালো!!" তখন ছেলেটি
বলে উঠলো,
"শোনো, আজ ভোরে আমি
আমাদের জানালার কাঁচ
পরিষ্কার করেছি!"
.....
আমাদের জীবনটাও এমনই --
"আমরা কোন কিছু দেখার সময়
যা দেখি তা নির্ভর করে
আমাদের সেই জানালার
পরিচ্ছন্নতার উপর যা দিয়ে
আমরা দেখি। কোন
সমালোচনা করার আগে
আমাদের নিজের মনের
অবস্থাটা খেয়াল করে নেয়া
প্রয়োজন, নিজেদেরকে প্রশ্ন
করা দরকার যে আমরা কি তার
মাঝে কোন ভালো দেখতে
চাই আদৌ? নাকি মানুষটার
দিকে তাকাচ্ছি তার
ভুলগুলো খুঁজে পেতে বিচার
করবো বলেই।"
সবাই তো পড়লাম... আসুন
তা নিজেদেরকে স্মরণ
করিয়ে দিই।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন