আমি কাঁদতে চাই
কিন্তু অশ্রুগুলো শুকিয়ে যায়-
চক্ষু বেয়ে পড়ার আগেই ।
অনুভূতিগুলোকে হারিয়ে ফেলেছি আমি
পার্থক্য করতে পারিনা কোনটা দুঃখ আর কোনটা শান্তি ,
ইচ্ছেগুলো দূর আকাশে ভেসে ভেসে বেড়ায় ।
আর আমি তা চেয়ে চেয়ে রই
আমি কাঁদতে চাই
কিন্তু অশ্রুগুলো শুকিয়ে যায়-
চক্ষু বেয়ে পড়ার আগেই ।
যতো আশা ছিল এ জীবনে
সব ছুঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে,
প্রহর গুনি নিষ্ঠুর এ পৃথিবী ছাড়ার ।
সুখে থাক, দীর্ঘজীবী হও সবাই
আমি কাঁদতে চাই
কিন্তু অশ্রুগুলো শুকিয়ে যায়-
চক্ষু বেয়ে পড়ার আগেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



