somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছেলে আর একটি মেয়ের গল্প- পর্বঃ২

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ভালোবাসা বলতে আমরা কেবল একটি ছেলে আর একটি মেয়ের প্রেমের সম্পর্ককেই বুঝে থাকি। কিন্তু প্রেম ছাড়াও একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে যেটাও এক ধরনের ভালোবাসা তা এই গল্পে বুঝানো হয়েছে)
বিঃদ্রঃ বাকি পর্বগুলো পড়ার জন্য আমার প্রোফাইল ফলো করুন।

পরেরদিন বিকেলে, নীল মেঘমুক্ত পরিস্কার আকাশ। ছেলেটা উন্মুক্ত আকাশের নিচে খোলা মাঠে সবুজ ঘাসের উপর বসে আছে। কিছু করার নেই, অলস সময়। সে তার হাতের ফোন নাড়াচাড়া করছে। হঠাৎ তার আগের দিনের সেই অপরিচিত নম্বরটা চোখে পড়ে। সে চিন্তা করলো গতকাল ওই নম্বরে ফোন দিয়ে কথা না বলা হয়তো ঠিক হয় নাই। সে সাহস করে নম্বরটিতে ফোন দিল। অপর প্রান্ত থেকে মেয়েটা বললো, হ্যালো।
হ্যালো আসসালামুআলাইকুম, কে বলছেন? ছেলেটা বললো।
ফোন করেছেন আপনি, আবার আমাকে জিজ্ঞেস করেন। মেয়েটা খুব কড়া সুরে কথাটা বললো।
আপনার নামটা বলা যাবে? সুন্দর করে ছেলেটা বললো।
না, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে?
আমি জানিনা, আপনার ফোন নাম্বার কিভাবে যে আমার ফোনে আসলো তা আমি বুঝতে পারছিনা।
ওকে তাহলে এখন এক কাজ করেন, ফোন নাম্বারটা ডিলিট করে দেন। মেয়েটা হেয়সুরে কথাটা বললো।
হুম তা তো করতেই পারি। কিন্তু কপাল আছে না কপাল…
হুম আমার কপাল তো আছেই!
না… সেই কপাল না, ভাগ্য। হয়তোবা ভাগ্যের কারনেই আমরা দুইজন কথা বলছি। আর আমার ভালো লাগছেনা, অলস সময় কাটছে, আমরা কি কথা বলতে পারিনা মাঝে মাঝে বন্ধু হিসেবে প্লিজ .… আপনি আমার নাম্বারটা সেভ করে রাখেন।
না আমি কোনো নাম্বার সেভ করবনা। ফোন আসলেই বুঝতে পারব।
ওকে। ছেলেটা ফোনটা রাখে।
পরেরদিন ছেলেটা বিকেলের দিকে মেয়েটাকে ফোন দেয়। দুইবার রিং হয় কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর আসেনা। হতাশ হয় ছেলেটা। এরপর সন্ধ্যায় আবার ফোন দেয় ছেলেটা। এবার অপরপাশ থেকে উত্তর আসে, হ্যালো।
হ্যালো আসসালামুআলাইকুম, চিনতে পারছেন আমাকে? ছেলেটা বললো।
হ্যা, মেয়েটি উত্তর দেয়।
কেমন আছেন আপনি?
হুম ভালো, আপনি কেমন আছেন?
হুম আমিও ভালো।
আচ্ছা আপনি কি করেন? মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করলো।
আমি সামনে ভার্সিটিতে ভর্তি হব। এইতো এক মাস পর ভর্তি পরিক্ষা।
ও তুমি তাইলে আমার চেয়ে ছোট। মেয়েটি তুমি করে বলা শুরু করলো।
আমি কি আপনাকে তুমি করে বলবো।
না, তুমি তো আমার চেয়ে ছোট। তুমি আমাকে আপনি করে বলবে। মেয়েটি বললো।
ছেলেটা উত্তরে বললো, এক বছরের পার্থক্য হয়তো থাকতে পারে। এইটা কোনো ব্যপার না। হয়তোবা আমি ছোটবেলায় দেরি করে পড়ালেখা শুরু করেছি।
না হবেনা, তুমি আমাকে আপনি করে বলবে। তা না হলে আমি কথা বলবনা।
ওকে, ছেলেটি রাজি হয়।
আচ্ছা তুমি কোথায় থাক? মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করে।
আমি? আমি বাসায় থাকি। ছেলেটি মজা করে।
মেয়েটি একটু বিচলিত হয়ে বলে, নাআ… আমরা সবাইতো বাসাতেই থাকি। তোমার বাসাটা কোন জায়গায়?
আমার বাসা মোহাম্মদপুরে। আপনার বাসা কোথায়?
আমার বাসা মগবাজারে।
আচ্ছা আপনার নামটা কিন্তু বললেন না।
না নাম বলা যাবেনা। মেয়েটি সরাসরি বলে দেয়।
কেন বলা যাবেনা, সমস্যা কোথায়?
সমস্যা আছে, মেয়েটি বলে।
তাহলে আমিই আপনার একটা নাম দিয়ে দেই।
আচ্ছা আচ্ছা দাও। মেয়েটি কৌতূহলী সুরে বলে।
৩। কি ধরনের নাম দিব আপনার? সাহিত্যিক নাম নাকি হিরোইনের টাইপের নাম যেমন- শাবনূর, মৌসুমী ?
ও কেন তোমার কি ভবিষ্যতে নায়ক হওয়ার ইচ্ছে আছে নাকি। মেয়েটি মুচকি হেসে বললো।
না, বললাম আর কি আপনার এরকম কোনো পছন্দ আছে নাকি?
না তুমি তোমার পছন্দ অনুযায়ী দাও।
নীলা! আপনার নাম দিলাম নীলা। কেমন?
হুম, সুন্দর নাম।।
এখন থেকে আমি আপনাকে নীলা বলে ডাকবো, ঠিক আছে।
আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আজকে রাখি। পরে কথা হবে, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। মেয়েটি বলে।
(চলবে)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×