somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষাক্ত মানুষ

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ সামাজিক জীব, সমাজ গঠন হয় মানুষ দিয়ে। মানুষ মানুষের প্রয়োজনে। প্রতিটা মানুষ আপনার আমার মঙ্গলে আসবে উপকারে আসবে সেটা ধরনা করা ভুল, বিপরীতেও বলা যায় প্রতিটা মানুষ আপনার আমার ক্ষতির কারণ হবে সেটাও ধারণা করা ভুল। আমার আলোচনার বিষয় এ দু'য়ের মাঝা মাঝি চরিত্রের মানুষ নিয়ে। যারা তিক্ত কথা দিয়ে মানুষের জীবন অতিষ্ট করে তোলে। যাদের কে "বিষাক্ত মানুষ" হিসাবে বিবেচনা করলে খুব একটা ভুল বলা হবে বলে আমি মনে করি না। আর যারা মানুষের ক্ষতি সাধন করে সমাজের ক্ষতি সাধন করে তারা সমাজের "বিষ" তাতে কোন সন্দেহের অবকাশ নেই।

আমাদের আশেপাশে এমন মানুষ আছে যারা হাসির ছলে এমন কথা বলবে যা আক্ষরিক অর্থে খুবই সাধারণ অর্থ বহন করে, কিন্তু তাদের বলার ভঙ্গিমা এতটা বিশ্রী হয়ে থাকে যা আপনার মনে অসম্ভব আকারের বিরক্তির সৃষ্টি করে। এমতাবস্থায় আপনি কারো কাছে অভিযোগ করলে কোন লাভ হয় না। "বিষাক্ত মানুষ" গুলো কিছু সময় এমন আচরন করবে , মনে হবে যেন সে আপনার শুভাকাঙ্ক্ষীদের একজন। তারা আপনার ভালো কিছু করা দেখলে আপনার অন্তরে এমন কিছু ধারনার সৃষ্টি করার চেষ্টা করবে যাতে মনে হবে আপনার সকল কর্ম‌ই বৃথা।

এধরনের মানুষ হতে পারে পরিবারের কেউ , হতে পারে বন্ধু, হতে পারে সহকর্মী, হতে পারে ভাই, বোন, স্বামী/স্ত্রী যে কেউ হতে পারে। পরিবারের কোন সদস্য এমন হলে জীবন স্বাভাবিক থাকে না। নিজের বাড়ি নরকে পরিণত হয়। বিশেষ করে এর প্রভাব পড়ে পরিবারের শিশুদের উপর, তারা বাড়িতে থাকতে চাইবে না, বাহিরে বন্ধুদের সাথে সময় কাটাবে, পড়ালেখায় অমনোযোগী হবে। একটা সময় দেখা যাবে যে তারা পরিবারের অবাধ্য হ'য়ে বড় রকমের ভুল সিদ্ধান্ত নিবে, যা আমরা কল্পনাও করতে পারি না।

"বিষাক্ত মানুষ" গুলো যদি প্রতিবেশীদের কেউ হয় ,তারা আপনার উপস্হিতিতে সুন্দর ও মিষ্টি কথা দিয়ে আপনাকে আঘাত করবে , যে কথা গুলো আক্ষরিক অর্থে কোন দোষের নয়, আপনার অনুপস্থিতিতে পরনিন্দা করবে , সুযোগ পেলে আপনার ক্ষতি করবে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কে আপনার সেই ক্ষতি করলো, যদি বুঝতেও পারেন তাকে কিছু বলতে পারবেন না। "বিষাক্ত মানুষের" চরিত্র এমন হয় যে , আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন‌ও করতে পারবেন না আবার ধরেও রাখতে পারবেন না।

আরবিতে একটা কথা আছে, "তীরের আঘাতের চেয়ে কথার আঘাত বেশি ক্ষত সৃষ্টি করে"। আর সমাজের বিষাক্ত মানুষ গুলো আপনাকে সবসময় কথা দিয়েই আঘাত করবে। তাদের একমাত্র অস্ত্র‌ই হলো মুখের বুলি। সুতরাং বেলা ফুরাবার আগেই তাদের কে ত্যাগ করা আপনার আমার অতীব জরুরী।

আমরা যদি আল-কোরআন এর সুরা "আন নাবার " ৩৫ নাম্বার আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই, আল্লাহ সেখানে বলছেন , "সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য;" ( জান্নাতে)। সুতরাং বুঝা গেল মানুষের বুলি মনে ক্ষত সৃষ্টি করতে পারে।



An-Naba' 78:35

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا

সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য;





সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ২:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×