ফেসবুক ফ্রেন্ডলিস্ট ঘাঁটছিলাম। স্নিগ্ধা নামের একজনকে হঠাৎ চোখে পড়লো। ও আমার খুব ছোটবেলার বন্ধু। ডাক নাম দিবা। অনেক দিন কথা হয় না ওর সঙ্গে। তবে ফেসবুক প্রোফাইলে দিবার কোনো ছবি ছিলো না। তাই দ্বিধান্বিত হয়ে ইনবক্স করলাম, তুমি কি দিবা.??
ও অনলাইনেই ছিলো। মুহূর্তেই জবাব দিলো, দিবা মানে.? কী দিবো ফাজিল.?
কথাটা বুঝিয়ে বলতে বাংলিশ ভাষায় আবার লিখলাম tomar num diba na.?
এবার সে রীতিমতো হুংকার দিলো, বেয়াদব, আমার নম্বর দিয়ে তুই কী করবি.?
হতচ্ছাড়া,জানোয়ার, তোদের মতো পলাপাইনের জন্য আজকাল ফেসবুকে আসা যায় না।।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



