বয়স টা তখন ১৬-র আশেপাশে। কোনো কারন ছাড়াই হঠাৎ এক বিকেলে বাবা অনুরোধ করে বলেছিল, তুই চুরি করিস আপত্তি নাই, তুই ডাকাতি করিস আপত্তি নাই, তুই মারামারি করিস খুনাখুনিও করিস তবু আপত্তি নাই, শুধু প্রেম করিস না। বিভ্রান্তমুখ নিয়ে তখন কিছু না বুঝেই শুধু মাথা টা ঝাঁকিয়েছিলাম। ৪ বছর পেরিয়ে গেছে, গতকাল বাবা দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করেছিল, প্রেম করি কি না.?
সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, আমিও বদলেছি, তবে জবাব টা বদলায়নি, এবারও শুধু মাথাটাই ঝাঁকিয়ে গেছি....
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



