পরিচিত এই শহরের ভিড়ে
থাকবো না আর আমি ।
চিরচেনা এই অলি গলিতে
পড়বে না আমার পদচিহ্ন ।
বলা হবে না আর সবাইকে
কেমন আছো এই শহরের ভিড়ে ?
চেনা সেই জায়গা গুলোতে
যেখানে আড্ডা চলতো অবিরাম ।
আড্ডা সেই চেনা জায়গাতে হবে
শুধু থকবো না আর আমি ।
দাপিয়ে বেড়াবো না আর আমি
পরিচত এই শহরের ভীড়ে ।
চেনা মানুষ গুলো আমার নামটি
হাজারো শব্দের মাঝে আর ডাকবে না ।
সকাল হবে দিন শেষে রাত হবে
দেখার জন্য শুধু থাকবো না আমি ।
ভূল হলে ক্ষমা করে দিয়ো
তোমাদের স্নেহ এবং ভালবাসায় ।
মনে রেখো আমিও ছিলাম
পরিচত এই শহরের ভিড়ে তোমাদেরই একজন……….
অনেক দিন পর কবিতা লিখলাম কেমন হলো একটু জানাবেন সবাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


