বাঁচতে হলে ঘুমাতেই হবে।কোন বয়সে কতক্ষণ ঘুমাতে হবে?গড়পড়তা প্রাপ্তবয়স্করা এখন মাএ ৬ঘন্টা ঘুমান।এত কম ঘুমিয়ে বাঁচা যায়?মাএ ৪ ঘন্টা করে ঘুমিয়ে নেপোলিয়ান কীভাবে বেঁচে ছিলেন তা হলে?
ইনসমনিয়ায় ভূগছেন!কিংবা স্লিপ অ্যাপনিয়ায়?ঘুমের মধ্যে নাক ডাকে বা হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায়?ঘুম আসতে নিয়মিত রাগসঙ্গীত শোনা?যোগব্যায়াম, হোমিওপ্যাঁথি কিংবা আয়ুর্বেদে অনিদ্রা নাকি দাওয়াই আছে!মদ্যপানে সুখনিদ্রা হয়!নাকি পেট ভরে ভাত খেলে?গন্ধও নাকি ঘুম পাড়াতে পারে?অবশেষে তা হলে ঔষধ খেয়েই ঘুমাবেন?
ভেবে দেখুন তো?
আপনি কি স্লিপ অ্যাপনিয়াতে ভুগছেন?
১.সবাই বলে আমি নাকি ঘুমের মধ্যে দারণ নাক ডাকি।
২.ঘুমের মধ্যে হঠাৎ করে আমার শ্বাস নাকি আটকে যায়।
৩.হঠাৎ করে ঘুম ভেঙে ধড়ফড় করে বিছানায় উঠে বসি।
৪.ভোরবেলার দিকে আমার মাথা ধরে।
৫.আমার ওজনটা বড্ড বেশি।
৬.দিনের বেলা বড্ড ঝিমুনি আসে। জোর করে জেগে থাকি।
৭.প্রায়ই ঘুম থেকে উঠে দেখি গলা শুকিয়ে কাঠ।
৮.আমার এনার্জি দিন দিন কমে যাচ্ছে।
৯.বন্ধুরা বলে আমি নাকি অমনোযোগী এবং খিটখিটে হয়ে যাচ্ছি।
১০.আমার রক্তচাপও বেশি থাকছে।
উপরের ১০টির মধ্যে ৩টি উপসর্গ থাকলে অবশ্যই ডাক্তার দেখাবেন।
চলবে........
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



