somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনিদ্রার দাওয়াই
~~~~~~~~~
ইনসমনিয়ার রোগিরা 'আয় ঘুম আয় রে' করেই সারা রাত কাটান।মাঝেমধ্যে স্লিপিং পিল খান,ভালো ঘুমোন,আবার যে সেই।
এই লেখার নিশাচর পাঠকেরা চেষ্টা করে দেখতে পারেন,যদি কোনো পদ্ধতি তাদের কাজে লেগে যায়।তার আগে একটা প্রয়োজনীয় কথা বলে দিই।সেটা হলো,যার ঘুম ঠিকমতো হয় না,তাকেই প্রথমে অনুসন্ধান করে দেখতে হবে,কী কারণে তার ঘুম ঠিকঠাক হচ্ছে না।তিনি নিজে বুঝতে না পারলে,তার সঙ্গে যে বা যারা থাকেন বা ঘুমান,তাদের সাহায্য নিন।নিজের লাইফস্টাইল একটু পাল্টে দেখুন,ঘুম আসবেই।মনে রাখবেন,একজন মানুষকে যদি একটানা তিন দিন-তিন রাত অর্থাৎ প্রায় ৭২ ঘণ্টা জাগিয়ে রাখা যায়,তাহলে তার শারিরীক এবং মানসিক সমস্যা হবে,তিনি সংজ্ঞাও হারাতে পারেন।
*রাতের খাওয়াটা দশটার মধ্যেই সেরে নিন।খেয়েই শোবেন না।ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে,গল্পগুজব করে,টিভি দেখে,গান শুনে কাটিয়ে দিন।রাতের খাওয়াটা যেন হাল্কা এবং সহজপাচ্য হয়।ইংরেজিতে একটা কথা আছে 'ইট ব্রেকফাস্ট লাইক এ কিং,লাঞ্চ লাইক এ প্রিন্স এন্ড ডিনার লাইক এ পপার'।শোয়ার ঠিক আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন।দুধের ক্যালসিয়াম ও মেলাটোনিন ঘুম আনতে সাহায্য করে।
*শোয়ার আগে ফোনে বেশিক্ষণ বকবক করবেন না।শুয়ে শুয়ে টিভি দেখবেন না,বই পড়বেন না।ঘর অন্ধকার করে শুতে পারেন,পছন্দসই হাল্কা আলোও ঘরে রাখতে পারেন।খুব লো ভলিউমে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পারেন।
*শোয়ার আগে বিছানা ঠিক আছে কি না দেখে নেবেন।পোকামাকড় বা পিঁপড়া নেই তো!মশারির মধ্যে মশা ঢুকে নেই তো!বালিশটা যেন বেশ আরামদায়ক হয়।বিছানাটাও ঠিকঠাক হওয়া চাই।কেমন খাট বিছানা-বালিশ চাই সুখনিদ্রার জন্য পরে বিস্তারিত জানাচ্ছি।
*শোয়ার আগে চা-কফি-মদ-সিগারেট কিছুই খাবেন না।হাত-পা ঘাড় পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।চোখে মুখে পানির ঝাঁপটা দিয়ে নেবেন।যদি কারও এক কাপ চা কফি খেলে বা একটা সিগারেট খেলে ঘুম ভালো হয় খেতে পারেন।
*প্রতি রাতে একটি নির্দিষ্ট সময়ে শুতে যাবেন,১২টার আগে অবশ্যই।বিছানায় কিছুক্ষন শুয়ে থাকার পরও যদি ঘুম না আসে,বিছানা ছেড়ে উঠে পড়ুন।পায়চারি করুন ঘরের মধ্যেই,রেডিও শুনুন লো ভলিউমে,হাল্কা গল্পের বই পড়ুন।তন্দ্রা এলে আবার বিছানায় ফিরে যান।
*বিছানায় শুয়ে সারাদিনের নানা কাজ,ঝুটঝামেলা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন।যা ভাবলে মন ভালো লাগে,তাই ভাবুন।ফ্যান বা সিলিংযের দিকে কয়েক মিনিট তাকিয়ে থেকে মনকে শান্ত করুন।রাতে শোয়ার আগে একদম ঝগড়াঝাঁটি নয়।
*রাতে হাল্কা ঢিলেঢালা পোশাক পরে শোবেন।মহিলারা একটু ত্বক পরিচর্যা করে নেবেন,এতে মনটাও ভালো লাগবে ;যার সঙ্গে শোবেন তাদেরও ভালো লাগবে।চিরুনি দিয়ে বেশ কয়েকবার চুল আঁচড়ালে মস্তিষ্কের ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে,ঘুম আসবে।
*অল্প গরম পানিতে শোয়ার আগে স্নান করে অনেক উপকার পেয়ে থাকেন।

''ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করবেন না'

চলবে.......
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×