somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাক ডাকায় ঘুমের বারোটা
~~~~~~~~~~~~~
নাক ডাকা।এ এক গোবাল প্রবলেম।এ নিয়ে দাম্পত্য কলহ কোনো নতুন ব্যাপারও নয়।বিদেশে নাক ডাকা নিয়ে বহু বিবাহবিচ্ছেদ হয়েছে,হচ্ছে,ভবিষ্যতেও হবে।আমাদের সমাজে ব্যাপারটা এত দূর না গড়ালেও নাক ডাকা নিয়ে খুচরো অশান্তি লেগে থাকে বহু পরিবারেই।পুরুষরাই নাক ডাকেন বেশি।নাক ডাকায় নাক কিন্তু ডাকে না।এই ডাক বা শব্দ তৈরি হয় টাগরা বা তালু বা প্যালেটের নরম অংশের কম্পন থেকে।

কীভাবে ডাকে
~~~~~~~
নাক ঠিক কীভাবে ডাকে জানার আগে আমাদের শ্বাসপথ সম্বন্ধে একটু ধারনা করে নেয়া যাক।নাক বা মুখ দিয়ে আমরা যে বাতাস গ্রহণ করি তা ফেরিংস বা গলবিল হয়ে,লেরিংস বা স্বরযন্ত্র হয়ে প্রবেশ করে ট্রাকিয়া বা শ্বাসনালিতে।সেখান থেকে ব্রনকাস বা ক্লোমনালি হয়ে ব্রনকিওল বা ক্লোমনালিকা হয়ে পৌঁছায় অ্যালভিওলাস বা ফুসফুসের বায়ুথলিতে।নিঃশ্বাসের সময় বাতাস আবার এই পথেই ফেরে।আমাদের এই শ্বাসপথের সব থেকে কোমল অংশ হলো ফেরিংস বা গলবিল,যার পুরোটাই তন্ত ও মাংসপেশি দিয়ে তৈরি।এই ফেরিংসের যে অংশটি নাকের পেছনে অর্থাৎ গলার উপরাংশে,তার নাম নাসা গলবিল,বিষম খেলে মুখের পানি নাকে উঠে আসে এই পথেই।
স্বাভাবিক অবস্থায় ফেরিংসের আকার বেশ সুঢৌল থাকে অনেকটা জায়গা জুড়ে।কিন্তু ঘুমানোর সময় এর আবার আয়তন বেশ ছোট হয়ে যায়।চিত হয়ে শুয়ে ঘুমালে জিভ ঝুলে পড়ে ফেরিংসের দিকে।তালু ,ফেরিংস,জিভের মাংসপেশি শিথিল হয়ে পড়ে,ফলে বাতাস চলাচলে বাধা পায়,ধাক্কা খায়।এই বাধা বা ধাক্কার ফলে নরম তালু বা সফট প্যালেটে কম্পন হয়,ডাকতে থাকে নাক।মোটা মানুষ এবং বয়স্ক মানুষদের পেশির সিথিলতা বেশি হয় বলে তাদের নাক ডাকে বেশি।

কেন ডাকে
~~~~~~
নাক ডাকে নাকের অসুখে।আবার নাক ছাড়া অন্য অসুখেও
(১)নাকের অসুখঃ নাকের পার্টিশনের হাড় বাঁকা থাকলে (ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম),নাকে পলিপ বা কোনো টিউমার থাকলে,নাকে অ্যালার্জি,নাক বন্ধ থাকলে।
(২)গলার অসুখঃ বড় টনসিল,বড় অ্যাডিনয়েড গ্ল্যান্ড যা শিশুদের নাকের পেছনেটা বন্ধ করে দেয়,বড় জিভ,লম্বা মাংসল আলজিভ,লম্বাটে প্যালেট,ছোট চোয়ালের হাড়,হাঁটুতে প্যারালাইসিস,ফেরিনজাইটিস,লেরিংস,শিষ্ট,পলিপ,প্যারালাইসিস ইত্যাদি।
(৩)অন্যান্যঃ অতিরিক্ত মেদবৃদ্ধি,মদ্যপান ও ধূমপান,পানমসলা,খইনি-গুরাকুর নেশা,উচ্চরক্তচাপ,ড্রাগে আসক্তি,থাইরয়েডের অসুখ,মস্তিষ্কের অসুখ,স্নায়ুঘটিত রোগ,হার্টের অসুখ,ফুসফুসের অসুখ ইত্যাদি।

কি করবেন
~~~~~~
যারা নাক ডাকেন,তারা কিন্তু ব্যাপারটা নিয়ে একেবারেই উদ্বিগ্ন হন না।ডাক্তারের কাছে যেতেও চান না।কেন চান না।কারন যারা নাক ডাকেন,তারা যে আশপাশের লোকজনের ঘুমের বারোটা বাজিয়ে ছাড়েন,সেটা তারা বুঝতে চান না,জানতেও চান না।কাজেই ঘুমের বারোটা যাদের বাজে,তাদেরই দায়িত্ব এসে পড়ে সেই ঘুম-ভাঙানিয়াকে নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার।ডাক্তার ভালো করে পরীক্ষা করে দেখেন নাক-কান-গলায় কোনো গণ্ডগোল আছে কি না।থাকলে ওষুধপত্র দিয়ে চিকিৎসা করে,প্রয়োজনে অপারেশন করে সেই সমস্যার সমাধান করে দেন।যেমন নাকের পার্টিশনের হাড় বাঁকা থাকলে সেপটোপাসটি অপারেশন করা হয়,ক্রনিক সাইনোসাইটিস থাকলে সাইনাস ওয়াশ করা হয়।বড় টনসিল বা বড় অ্যাডিনয়েড গ্লেনডের জন্য বাতাস যাতায়াতে বাধা পেয়ে যদি নাক ডাকে,তবে অপারেশন করে সেগুলোকে বাদ দিতে হবে।এছাড়া শ্বাসপথ,মুখগহ্বর এবং ফুসফুসে বা অন্য কোথাও কোনো অসুখবিসুখ থাকলে সেটারও চিকিৎসার প্রয়োজন হয়।আসল কথা হলো,ছোটখাটো ব্যাপারে নাসিকা গর্জন করলে সেই গর্জনকে বর্জন করার রাস্তা ডাক্তার সহজেই বের করে ফেলেন।মুশকিল হয় অন্যদের নিয়ে।

এড়াতে হলে
~~~~~~
নাক ডাকা থেকে মুক্তি পেতে গেলে ওজনটা কমাতেই হবে।মোটা লোকেরাই নাক ডাকেন বেশি।ছাড়তে হবে মদ্যপানসহ অন্যান্য নেশা।মাথায় বালিশ ব্যাবহার না করে কয়েকদিন শুয়ে দেখুন।খাটের পায়ের দিকে দুটি ইট দিয়ে উঁচু করে শুয়ে দেখুন।নাক ডাকার নেপ েথ্য কোনো অসুখ থাকলে তার চিকিৎসা করাতে হবে।থাইরয়েডের অসুখ বা রক্তচাপজনিত সমস্যা থাকলে দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হতে পারে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫০
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×