somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম

৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনিদ্রাঃ এক নিঃশব্দ ঘাতক
~~~~~~~~~~~~~
শুনে আশ্চর্য হবেন,আমাদের দেশের মোট প্রাপ্তবয়স্কের মধ্যে এক-তৃতীয়াংশই ঘুমবিভ্রাটের শিকার এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতি।এরা ঠিকমতো কোনো কাজে মনঃসংযোগ করতে পারছেন না,ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না,নানা অসুখ-বিসুখে ভুগছেন।ঘুমবিভ্রাটের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় অনিদ্রা বা নিদ্রাহীনতার কথা।অনিদ্রা মানে না ঘুমিয়ে থাকা।কিন্তু পুরোপুরি না ঘুমিয়ে তো বাঁচা সম্ভব নয়।আসলে ঘুম ঠিকমতো না হলে বা কম হলে তাকেই আমরা বলি অনিদ্রা রোগ।অথচ অনেককেই বলতে শুনবেন,কাল দু'চোখের পাতা এক করতেই পারিনি।এরা কিন্তু ঠিক কথা বলেন না।ঘুম কম হওয়া যেমন একটা অসুখ,তেমনি বেশি ঘুমানোও কিন্তু অসুখ,যাকে বলে নার্কোলেপসি।আবার স্লিপ অ্যাপনিয়া নামে আরেক ধরনের ঘুমবিভ্রাটও দেখা যায় অনেকের মধ্যে।এবার এদের নিয়েই আলোচনা করি।

ইনসমনিয়া
~~~~~~
ল্যাটিন শব্দ 'সমনাস'-এর অর্থ 'স্লিপ' বা ঘুম,আর 'ইন'-এর অর্থ 'নট' বা না।দুয়ে মিলে INSOMNIYA বা অনিদ্রা।নানা ধরনের শ্রেণীবিভাগ রয়েছে ইনসমনিয়ার।বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই শ্রেণীবিভাগ করেছেন।যেমন প্রাইমারি ও সেকেন্ডারি ইনসমনিয়া।প্রাইমারি হয় বংশগত কারণে আর সেকেন্ডারি হয় নানা মানসিক ও শারীরিক কারণে।আবার এক্সোজেনাস ও এন্ডোজেনাস,এই দুভাবেও ইনসমনিয়াকে ভাগ করা হয়ে থাকে।অনেকে অ্যাকিউট এবং ক্রনিক এভাবেও বলেন।তবে ঘুমবিভ্রাটের ধরন অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে একে।
(১)ইনিশিয়াল ইনসমনিয়াঃ ঘুম আসি আসি করেও আসতে চায় না।কেউ বারে বারে উঠে পানি পান করে,ছোট বাথরুমে যায়,কোল বালিশ নিয়ে এপাশ-ওপাশ করে,বিছানার চাদর-বালিশ ঠিকঠাক করে।এমন করতে করতেই হঠাৎ করেই তারা ঘুমিয়ে পড়ে।
(২)মিডল বা ইন্টারমিটেনটঃ বারে বারে ঘুম ভাঙে।ছেঁড়া ছেঁড়া ঘুম হয়।স্নায়বিক উত্তেজনাই এর কারণ।
(৩)টার্মিনাল ইনসমনিয়াঃ শেষ রাতে ঘুম ভেঙে যায়।একবার ভেঙে গেলে আর আসতে চায় না।বৃদ্ধ-বৃদ্ধাদেরই এই সমস্যা বেশি।

নার্কোলেপসি
~~~~~~
কম ঘুমানোর মতো বেশি ঘুমানো এবং যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়াটা এক ভয়ঙ্কর অসুখ।৫৮ বছর বয়সী আমেরিকান আইনজীবী বব ক্লাউড কোর্টে সওয়াল করতে করতেই ঘুমিয়ে পড়তেন।এই রোগীদের ক্যাটাপেক্সি নামে একটি অবস্থার সৃষ্টি হয়।অতিরিক্ত আবেগ,উত্তেজনা,পরিশ্রমে এরা সাময়িক পক্ষাঘাতগ্রস্ত হন,জ্ঞান হারান না,কিন্তু আচ্ছন্ন ভাব নিয়ে পড়ে থাকেন।নার্কোলেপসি জিনের ত্রুটিজনিত রোগ এবং এখনো পর্যন্ত দুরারোগ্য।তবে লাইফস্টাইল পালটে এবং কিছু স্নায়ু উত্তেজক ওষুধ দিয়ে রোগীকে দীর্ঘদিন ভালো রাখা যায়।

প্যারাসমনিয়া
~~~~~~~
ঘুমের দুটো পর্বের কথা আগেই বলেছি।এই ধরনের রোগীদের বেলায় এক পর্ব থেকে আরেক পর্বে যাওয়ার যে সহজ গতিছন্দ তাতে ব্যাঘাত ঘটে।ঘুম থেকে ওঠার পরে তারা মোটেও চনমনে,স্বাভাবিক থাকেন না।ঘুমের মধ্যে হাঁটা,কথা বলা,দাঁত কিড়মিড় করা,কেঁদে ওঠা,দুঃস্বপ্ন দেখা,মূত্রত্যাগ করা,নাক ডাকা,শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা যায় এই ধরনের রোগীদের মধ্যে।

স্লিপ অ্যাপনিয়া
~~~~~~~~
ঘুমের মধ্যে রোগীদের শ্বাস বন্ধ হয়ে আসে,মনে হয় কেউ যেন গলা টিপে ধরেছে,হঠাৎ করে রোগী ঘুম ভেঙে জেগে ওঠে।এই রোগীরা প্রচণ্ড নাক ডাকে।বারে বারে স্লিপ অ্যাপনিয়া হলে রোগীর ব্রেইন ও হার্ট কম অক্সিজেন পায়,এর ফলে মৃত্যুও হতে পারে।এই ধরনের রোগীরা যেহেতু রাতে একটানা ঘুমাতে পারে না,সে জন্য সারা দিন এরা ঝিমায়,হাই তোলে,ক্লান্তি-অবসাদে ডুবে থাকে,মাথাব্যাথায় ভোগে।পরবর্তীকালে এদের হৃদরোগ এবং উচ্চরক্তচাপ দেখা দিতে পারে।এসব উপসর্গকে একসঙ্গে বলে অবসট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রম বা OSASI ছয় ঘণ্টার ঘুমে ত্রিশবার অ্যাপনিয়া হলে এবং অ্যাপনিয়াগুলো দশ সেকেন্ডের বেশি স্থায়ী হলে,আমরা বলি অমুকজন স্লিপ অ্যাপনিয়ার রোগী।
এই অসুখের দুটো পর্যায় আছে।প্রথমটি হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং দ্বিতীয় সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া।প্রথমটির বেলায় শ্বাসপথের কোথায় অবসট্রাকশন বা অবরোধ আছে,সেটি নির্ণয় করে সেই মতো চিকিৎসা করাতে হয়।সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ায় ত্রুটি থাকে মস্তিষ্কে,চিকিৎসা না করালে রোগী মারা যেতে পারে।
অ্যাপনিয়া রোগীদের পলসমনোগ্রাফি করে ঘুমন্ত অবস্থায় নাড়ির গতি,রক্তচাপ,শ্বাসপ্রশ্বাস,ফুসফুসের বায়ু ধারন ও বর্জন ক্ষমতা,ইসিজি,ইইজি ইত্যাদি পরীক্ষা করে নিয়ে তারপর চিকিৎসার প্যানিং করা হয়।এ জন্য রোগীকে স্লিপ ল্যাবে এক রাতের জন্য ভর্তি থাকতে হয়।
অ্যাপনিক রোগীদের ওজন কমাতে হবে,মদ্যপানসহ সব ধরনের নেশা ছেড়ে দিতে হবে।

রেস্টলেস লেগ সিনড্রম
~~~~~~~~~~
এটাও এক ধরনের ঘুমবিভ্রাট।ঘুমের মধ্যে রোগীর পায়ে পিন ফোটানোর মতো যন্ত্রণা হওয়ার জন্য রোগী পা ছোড়ে,এপাশ-ওপাশ করে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×