যারা নিজেদের অধ্যাত্নবাদের সাধক বলে দাবি করে কিন্ত ধর্ম মানে না,সবার সামনে হম্বিতম্বি করলেও তাদের নিজেদের মনে কোন সুখ থাকে না।
ইউনিভার্সিটি কলেজ,লন্ডন থেকে করা জরিপনির্ভর এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
ওই গবেষণায় বলা হয়,যেসব মানুষ নিজেদের আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন হিসেবে দাবি করে কিন্ত কোন সুনির্দিষ্ট ধর্মবোধে বিশ্বাসী নয়,তাদের মধ্যে ৭৭ শতাংশই পরবর্তী জীবনে নেশায় আসক্ত হয়।কারণ অনুসন্ধানে গিয়ে জরিপে আরও দেখা যায়,এদের মধ্যে ৭২ শতাংশ নানা কারণে সারাক্ষণ আতক্ষে ভোগে আর ৫০ শতাংশ সারাক্ষণ উদ্বেগে থাকে।অজ্ঞেয়বাদী ও নাস্তিকদেরই এমন সমস্যা প্রকট আকারে দেখা দেয়।
গবেষণায় বলা হয়,এ ধরনের নিরীশ্বরবাদীরা বেশির ভাগ সময় আতঙ্ক ও উদ্ধেগের মধ্যে কাটানোর কারণে নেশাসক্ত হয়।এ কারণে তাদের মধ্যে ক্ষুধামন্দাসহ নানা ধরনের রোগ দেখা দেয়।আর এ জন্য তাদের অনেক বেশি ওষুধের সাহায্য নিতে হয়-যা ধার্মিক মানুষের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না।
ব্রিটিশ জার্নাল অব সাইকিয়াট্রিতে এ-সংক্রান্ত গবেষণায় প্রবন্ধটি সম্প্রতি প্রকাশ করেছেন ইউনিভার্সিটি কলেজ,লন্ডনের প্রধান গবেষক মিখায়েল কিং ও তাঁর শহকারিরা।
ইংল্যান্ডে চালানো ওই জরিপে দৈবচয়নের মাধ্যমে ৭৪০৩ জন বিভিন্ন ধর্মের নারী- পুরুষের সাক্ষাৎকার নেওয়া হয় এবং তাদের অধ্যাত্নবাদী চিন্তা ও ধর্মবিশ্বাস নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়।এদের মধ্যে ৩৫ শতাংশ নিজেদের ধার্মিক হিসেবে দাবি করে এবং বিভিন্ন মসজিদ-মন্দির-গির্জায় নিয়মিত যায় বলে জানায়।অবশ্য এদের সিংহভাগই ছিল খ্রিস্টান।তবে জরিপক্বৃত মোট সংখ্যার ৪৬ শতাংশ জানায়,তাদের ধর্মবিশ্বাস বা আধ্যাত্মিক সাধনার বিষয়টা মোটেই তীব্র নয়।আর ১৯ শতাংশ জানায়,তারা আধ্যাত্মের সাধনা করে কিন্ত সুনির্দিষ্ট কোন ধর্মের বিশ্ব্বাস করে না।এদের মধ্যেই শেষের দলটির মানুষের মধ্যেই সমস্যা পাওয়া যায় সবচেয়ে বেশি।সূএঃ তেলিগ্রাফ অনলাইন।
এই পৃথিবী কখনো খারাপ মানুষের
খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না,
যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা
তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
-আলবার্ট আইনস্টাইন-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



