কেন নারী নেত্রীর কাজের মেয়েটি হচ্ছে নির্যাতিতা?
কেন অ-চিকিৎসায় ধুকে মরে ডাক্তার পুত্রের পিতা?
কেন সারামাস খেটে স্কুল শিক্ষক বেতন পায়না তার?
কেন ছয় চার মেরে লাখ টাকা পায় সামান্য খেলোয়াড়?
কেন দু'মাস যেতেই মহা সড়কের আস্তর যায় ফেটে?
কেন মিছে মামলার ফাদে বে-কসুর মরবে হাজত খেটে?
কেন রাজার ছেলেই রাজা হয়ে যায় পীরের ছেলেই পীর?
কেন স্বার্থান্বেষী এনজিওগুলো এদেশেই করে ভিড়?
কেন বিদেশী প্রভুর ইংগিতে চলে এ দেশের সরকার?
কেন দাদারা গোপনে ওপারে পাঠায় এপারের রোজগার?
কেন কৃষকের ছেলে মন্ত্রি হয়েই বানাবে অট্টালিকা ?
আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা?
কেন মসজিদ কমিটির সভাপতি ঘোষখোর বে-নামাজি?
কেন এলাকার ত্রাস খুনি লম্পট টাকার গরমে হাজী?
কেন মিছে নবুয়াত দাবীদারদের মুসলিম হবে বলা?
কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথ চলা?
কেন মহা পণ্ডিত রাজনীতিকরা পায়না ঘরের ভোট?
আবার সারে দশ জন নেতা মিলে হয় এগার দলের জোট,
কেন নাস্তিক যুচ্চোরদের ঘরে মদের আড্ডা বসে?
কেন কলকাতা গিয়ে ইহাদের গালে তসলিমা চর কশে?
কেন ধর্মের সাথে গাদ্দারি করে মূর্তাদ পায় ছার?
কেন টক-শোতে চলে জ্ঞানপাপীদের অবাধ মিথ্যাচার?
কেন জোর পূ্র্বক স্বীকারোক্তির জ েন্য অত্যাচার?
কেন সুধি মহাজন শান্তিতে পাবে নোবেল পুরস্কার?
কেন বাংলাভাষার দিনটাকে বলি একুশ ইংরেজিতে?
কেন শিল্পের নামে মন্দচর্চা চলছে এফডিসিতে?
কেন মিনার,মাজার,শৌধে বৃথায় দিবশের ফুল গুচা?
কেন চেতনার নামে মানব মূর্তি ভাস্কর্যের পূজা?
কেন বৃটিশ আইনে করছে বিচার বাংলাদেশের কাজী?
আবার পাবলিক প্লেসে কেউবা করছে অজথাই বোমাবাজি,
কেন বাংলাদেশের স্থাপতি হবে বাঙালি জাতীর পিতা?
কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে ৩০ লক্ষ্য বৃথা?
কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালি বাংলাদেশি?
কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায় সিমানার প্রতিবেশী?
কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান?
রাষ্ট্রীয় সংগীত হয়ে যায় অন্য কবির গান,
কেন ডিস কালচার উপহার দিবে অসভ্য এক জাতী?
কেন বিদ্যার ব্যাগ হাটুতে ঝুলিয়ে ছাত্ররা মারে লাথি?
কেন মদিনা,সখিনা,করিমার গায়ে কারিনা কাপুর জামা?
কেন হৃত্তিক সেজে রফিক বাধায় অযথায় হাঙ্গামা?
কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পণ্য করা?
কেন ফ্যাশনের নামে উগ্র নারীর উদ্ভট নড়াচড়া?
কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেসমাত?
কেন পত্রিকা জুরে ফালতু মডেল নায়িকার উৎপাত?
কেন বোশেখ এলেই পাঞ্জাবী আর ইলিশ পান্তা ভাত?
আবার নারী মদ নিয়ে কাটে ইংরেজী নববর্ষের রাত?
যদি মডার্ন যুগে তাছবি-খতম,তাবিজ-কবজ বাদ?
কেন মঙ্গল,প্রদিপ,তিলক,ধুলক,রাখির আশীর্বাদ?
যে প্রজাতন্ত্রি মুসলিম হলো ৯০ ভাগ প্রজা?
তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা?
যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত?
কেন থিয়েটার উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত?
কেন ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্র গুদাম রেখে?
সরকার কাপে মাদ্রাসা পড়া মাউলানাদের দেখে?
কেন মৌলবাদের অপবাদ সয়ে বাচবে মুসলমান?
কেন সন্ত্রাস নামে অভিহিত হবে জিহাদের আহবান?
যদি এ দেশেই চলে পুজিবাদ আর কমিওনিজমপ্রিতি
তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি?
যদি এ দেশেই মেটে দিল্লি,মস্কো,ওয়াশিংটনের স্বাদ
তবে মক্কার জ্যোতি মোহাম্মদের ইসলাম কেন বাদ?
কবি ও শিল্পি-মুহিব খান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



