মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার প্রতি আমার আবেদন, আমাকে তত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ দিতে পারেন । আমার প্রশাসনিক যোগ্যতা ও দক্ষতা আছে । আমার মতে আমিই বাংলাদেশের একজন ১০০% নিরপেক্ষ , সৎ ব্যক্তি এবং আমি তত্বাবধায়ক সরকার প্রধান পদে নিয়োগ পেলে জাতিকে একটি অসাধারন একটি নির্বাচন উপহার দিতে পারবো । জনগনের তরফ থেকেও কোন বাধা আসবেনা যদি আমাকে সরকার প্রধান পদে নিয়োগ দেয়া হয় । জনগন আমাকে অনেক ভালবাসে, ভাল জানে ।
জাতি আমাকেই চায় । জাতির এই ক্রান্তিকালে আমিই একমাত্র ভরসা । একটি মহান নির্বাচন দেয়ার জন্য আমি রাত দিন ২৪ ঘন্টা হোম ওয়ার্ক করে যাচ্ছি ।
কথা দিচ্ছি, সরকার প্রধান পদে নিয়োগ পেলে আমার সর্বপ্রথম কাজ হবে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া, নির্বাচন শেষ হয়ে গেলে আমি ক্ষমতা আকড়ে ধরে থাকবো না ।
কথা দিলাম আমি তিন মাসের বেশী ক্ষমতায় থাকবো না ।
যদি রাজী হোন তাহলে আমার জীবন বৃত্তান্ত দেশ ও জনগনের মাঝে বিলি করে দিবো ।
দেশবাসীর অকুন্ঠ ভালবাসা নিয়েই আমার জীবনের অন্যতম ইচ্ছাটি পূরন করতে মাননীয় প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেতা আমাকে চরম একটা সুযোগ দান করবেন ।
মহান আল্লাহ আমাদের মংগল দান করুন ।
বাংলাদেশ জিন্দাবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


