somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষ্ণপক্ষ...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আকাশের দিকে উদাস হয়ে তাকিয়ে বললাম,
-আজ চাঁদের চতুর্থ দিন
-চাঁদের আবার চতুর্থ, পঞ্চম দিন কি?
-আছে, প্রতিদিন চাঁদ একটু করে সুন্দর হয়। ঠিক ১৫ দিন পর থেকে আবার অসুন্দর হওয়া শুরু করে।
-তুমি এইসবের হিসাব রাখ?
-রাখতে হয়।এখন থেকে কথা হবে চাঁদের হিসাবে।
-চাঁদের হিসাবে কথা হবে মানে?
-যখন চাঁদ থাকবে না, চাঁদের আলো থাকবে না। তখন বুঝে নিও আমিও থাকব না। আলো নিয়ে অন্য কোনো ভুবনে ফিরে গেছি।

হঠাৎ করেই চারপাশ নীরব, নিস্তব্ধ। তাঁর ধীর নিঃশ্বাস নেওয়ার শব্দ পাচ্ছি। ভারী নিঃশ্বাস। আমার হাতের মধ্যে তাঁর হাত একটু যেন কেঁপে উঠলো।

মেঘের সাথে চাঁদের লুকোচুরি শুরু হয়েছে। আমি তার দিকে তাকালাম। ক্ষণিকের আলোয় তাঁর চোখের কোনে কিছু একটা চকচক করতে দেখলাম।
তারপর হঠাৎ করেই অস্পষ্ট জড়ানো গলায় আস্তে আস্তে সে বলে উঠলো,
-আমি আসি।
-এখুনি যাবে? আচ্ছা সাবধানে যেও।

সে খুব দ্রুত হাতে ওড়নার পাড় দিয়ে চোখ থেকে কিছু যেন মুছলো। তারপর উঠে দাঁড়িয়ে হাটতে শুরু করলো।
সে চলে যাচ্ছে। আমি বসে আছি। যতক্ষণ জ্যোৎস্না থাকবে আমিও থাকব। ১৫ দিনে যতটা সম্ভব জ্যোৎস্না মাখতে হবে। এক জনমে তাঁর কাছে অনেক ঋণ হয়ে গেছে। এই ঋণ শোধরাবার জন্য আমাকে আরোও জ্যোৎস্না মাখতে হবে, কৃষ্ণপক্ষে তাঁর জন্য চাঁদ হতে হবে...
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×