আমার তো অক্ষম হবার কথা ছিলো,
তবুও সেই আমি অনন্তপথ হাঁটি
নিশ্চুপ কোলাহলে তার সাথে স্বপ্ন দেখি।
শিকড়গুলো আঁকড়ে ধরতে চেয়েছিলো;
কৃষ্ণ আগুনে সবাইকে আমি ছাই করেছি...
আমার তো বিচূর্ণ হবার কথা ছিলো,
তবুও তো আমি সৃষ্টি করি
ধ্বংসস্তুপে তার জন্য রাজপ্রাসাদ তৈরী করি,
একটা একটা ইঁটের গাঁথুনিতে মজবুত করি দেওয়াল।
ভূকম্প ধ্বসাতে চেয়েছিলো সব,
আমি তাকে দিয়েছি নরকবাস সওয়াল...
আমার যে শীর্ণ বালু হয়ে বাতাসে ভাসার কথা ছিলো,
কথা ছিলো রাস্তায় তুচ্ছ কারো জুতার তলায় লেগে থাকার।
তবুও সেই আমি কোন অজান্তে এক টুকরো পাথর হলাম,
পাহাড় হয়ে মহাকাশ ছাড়িয়ে গেলাম দূরে, বহুদূরে,
তার ঢাল হয়ে আগলে নিলাম সব বৃষ্টি, উল্কা,তারাদের রশ্মি...
আমি তো সাধারণ মানুষ ছিলাম,
তবুও তার স্পর্শে বাঁশি হাতে কৃষ্ণ হলাম,
অভিসার শেষে কোন এক নির্ঘুম রাতে,
তার এলোমেলো কেশ গুলো গুচিয়ে দেবো আমার হাতে।
তার অবাক ভালবাসার চোখে তাকিয়ে বলবো,
প্রিয়, শুধু তোর জন্য আমি হাজারবারও বিচূর্ণ হবো..
(শেষ দিকের দুইটা পঙক্তি একটা কবিতা থেকে নেওয়া। কবিতার নাম ঠিক মনে পড়ছে না। খুব সম্ভব অভিসার। লেখকের নাম মনে নেই। লেখককে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


