somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলিউডি ললনাদের মাঝে বিয়ে নিয়ে ফষ্টিনষ্টির মা হওয়ার হিড়িক

০৪ ঠা আগস্ট, ২০১১ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বলিউডি ললনাদের মাঝে বিয়ে নিয়ে ফষ্টিনষ্টির একটা হিড়িক অনাদিকাল থেকেই চলে আসছে। বিয়ে করবেন, তাও গোপনে। কাউকে বলা যাবে না। পাবলিক জেনে ফেললে বাজারে কাটতি কমে যাবে। এমন ধারাটা অবশ্য এখন অনেকটাই বিলুপ্ত। ঢালাও আয়োজনে ফলাও করে বিয়ে হচ্ছে একেকজন নায়িকার। সেসব উৎসবকে ঘিরে জনতা জনার্দনের আবার ভিন্ন ধরনের আগ্রহ। আর বিবাহ-পরবর্তী আকর্ষণটা হল কবে কে মা হলো, কবে কোন নায়ক বাবা হল। এদিক থেকে চলতি বছরটার এই গত কয়েকটা হপ্তা ধরে তুঙ্গে। জুন মাসেই বছরের সবচেয়ে বড় আলোচিত সুখবর নিয়ে আসেন সাবেক বিশ্বসুন্দরী, অভিনেত্রী ও বচ্চনবধূ ঐশ্বর্য। ছোটে বচ্চনের ঘর করছেন কম দিন হয়নি। কিন্তু এতদিনেও মা হওয়ার প্রত্যাশিত সুসংবাদটা না পেয়ে হতাশা থেকে জš§ নিচ্ছিল অদ্ভূতুড়ে সব গুজব।
কেউ বলছিলেন ঐশ্বর্যের নাকি মা হওয়ার সামর্থ্যই নেই। এমনিতে মিডিয়ার এসব গালগল্পকে তেমন গায়ে না মাখলেও ঘরের বউ নিয়ে অমন মনগড়া গল্পে ভীষণ তেতে ওঠেন বাপ-ব্যাটা দু’জনই। নিজেদের মুখপাত্র ব্লগ আর টুইটারে ওসব গালগল্প প্রকাশক মিডিয়াকে পুরো শাসিয়ে দেন, এসব ভিত্তিহীন তথ্য পরিবেশনের জন্য। শেষমেশ ক’দিন আগে যখন ঐশ্বর্য রাই পুরোদস্তুর অফিসিয়াল ঘোষণা দিলেন মা হচ্ছেন। তখনও বসে থাকেনি ভারতীয় মিডিয়া। প্রশ্ন তোলে, ‘ঐশ্বর্য যদি সš-ানধারণে অক্ষমই না হতেন, তবে এত্ত দেরি করা কেন বাপু? এতদিন পরে যখন হুট করেই মা হচ্ছেন ঐশ্বর্য, তবে নিশ্চয়ই কোথাও কোন গলদ আছে। এ বাচ্চা নিশ্চয়ই তার নিজের নয়, টেস্টটিউব শিশু ধারণ করেছেন ঐশ্বর্য তার গর্ভে।’ এমন হতাশ করা মিডিয়া গালগল্পে কান দেয়া ছেড়েই দিয়েছে বচ্চন পরিবার। এসব বাজে কথায় কান দেয়ার চেয়ে বরং ঐশ্বর্যের মাতৃকালীন সেবা নিশ্চিত করাকেই উপযুক্ত মনে করছেন তার পরিবারের সদস্যরা।
ঐশ্বর্যের মা হওয়ার খবরের উত্তাপটা জুড়াতে না জুড়াতেই বলিউড প্রাঙ্গণ আবারও চাঙ্গা আরেক ব্রহ্মাসুন্দরী লারা দত্তের মা হওয়ার ঘোষণায়। কিছুদিন আগে লারার সাবেক প্রেমিক কেলি দর্জির সঙ্গে নিয়মিত ফোনালাপ আর যোগাযোগ বজায় রাখার সন্দেহে বেশ টানাপড়েন চলছিল সদ্যবিবাহিত দম্পতির মাঝে। তবে এবার লারার মা হওয়ার সংবাদে পুরো বিবাদে পানি ঢেলে নতুন করে পরিবারটাকে গোছানোর পরিকল্পনায় আছেন লারা-মহেশ দম্পতি।
এতক্ষণ শুনলেন সব সত্যি কাহিনী। তবে এ বিষয়ে গুজবের পাল্লাটাও কম ভারী নয়। গুজবে এসেছে কল্কি কোয়েচলিনের নামও। গত বেশকিছু দিন ধরে তার চালচলন, ওঠাবসায় নাকি তাকে অš-ঃসত্ত্বা ঠাউরেছেন অনেকেই। কিন্তু সব আশায় গুড়ে বালি দিয়ে কল্কি পুরোই নাকোচ করে দিলেন এর সত্যতা। একই রকম গুজব উঠেছে শিল্পা শেঠিকে নিয়েও। রাজ কুন্দ্রের সঙ্গে বিয়ের এক বছর না গড়াতেই মা হওয়ার খবরে খানিকটা বিরক্তই বলা চলে শিল্পা, খানিকটা হতাশও মানুষের এমন অদ্ভুত রসিকতায়। গুজব নিয়ে আপাতত মাথা না ঘামালেও সত্যের কাতারে যতটুকু আছে তাই বা কম কিসে? অš-ত এ বছর দুই বিশ্বসুন্দরীর মা হওয়ার আনন্দযজ্ঞে পুরো বলিউডেই যে ধুম পড়েছে, তেমন একটা মš-ব্য করলেও বোধহয় খুব একটা অত্যুক্তি হবে না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×