somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতকে আজানা ভয় তাড়া করছে!

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার শুরু আসল বিশ্বকাপ৷‌ এর আগে পর্যম্ত দলগুলো প্রথম এগারোয় নানা অদল-বদল করেছে৷‌ কেউ ব্যাটিং অর্ডার বদলেছে, কেউ বোলার পরিবর্তন করেছে৷‌ কারণ একটাই, দলগুলো জানত, এরপরেও একটা সুযোগ থাকবে৷‌ কিন্তু এখন হারলেই সব শেষ৷‌ হার মানেই পরের দিনের প্রথম বিমান ধরে সোজা দেশে ফিরে আসা৷‌ ফলে একেবারে শুরু থেকে সব কিছু ঠিক রাখতে হবে৷‌ প্রথম একাদশ কী হবে, কে কোথায় ব্যাট করবে, বিপক্ষের কোন ব্যাটসম্যানকে কোন বলটা করতে হবে, সব কিছু বুঝেশুনে চলতে হবে৷‌ এখন আর খুব বেশি বিশ্রামেরও সুযোগ পাওয়া যাবে না৷‌ গ্রুপ লিগের ম্যাচে এই সুবিধেটাও ছিল৷‌ ফলে গুরুত্বপূর্ণ কারও চোট লাগলে যুদ্ধকালীন তৎপরতায় তাকে ফিট করে তুলতে হবে৷‌ তা না হলে কিন্তু কিচ্ছু হবে না৷‌ আরে বাবা, এটা যে বিশ্বকাপ৷‌ চার বছরে একবার আসে৷‌

কোয়ার্টার ফাইনালে ভারতকে খেলতে হবে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে৷‌ বাংলাদেশ এবারের বিশ্বকাপে অসাধারণ ব্যাট করেছে৷‌ ভারতের মতো বাংলাদেশেরও ভাল স্পিনার আছে৷‌ উইকেট যদি একটু ভাঙে, পরে ব্যাট করা দলের পক্ষে কিন্তু কাজটা সহজ হবে না৷‌

ভারতের আসল চিম্তা ব্যাটিং৷‌ শুধু ধাওয়ান, কোহলি, রায়না আর ধোনি ধারাবাহিকভাবে রানের মধ্যে আছে৷‌ বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিনটা খুব ভাল খেলছে৷‌ তাই সামি আর যাদব নতুন বলে কতটা কী করতে পারে, তার ওপর অনেক কিছুই নির্ভর করছে৷‌ ফার্স্ট চে? বোলার হিসেবে মোহিত শর্মা অনেকটাই এগিয়ে৷‌ ওর বলে গতির দারুণ হেরফের দেখতে পাচ্ছি৷‌ ভারত গ্রুপে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে৷‌ ফলে ওরা এগিয়ে থাকবে৷‌ জয়ের ছন্দ ধরে রাখতে চাইবে৷‌

সিডনিতে প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার সঙ্গে৷‌ দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারের কাছেই এটা তাদের শেষ বিশ্বকাপ৷‌ আগের ব্যর্থতাগুলো মুছে ফেলতে চাইবে৷‌ চাইবে যেন ‘চোকার্স’ তকমাটা ওদের গা থেকে এবার অম্তত সরে যায়৷‌ কেউই এই তকমাটা চাইবে না৷‌ এটা এবার বিশ্বচ্যাম্পিয়ন হলেই একমাত্র সম্ভব৷‌ তা না হলে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যখনই আলোচনা হবে, ক্রিকেটের পরিধানে এই শব্দটা থেকে যাবে৷‌

ওরা চারটে ম্যাচ সহজে জিতেছে৷‌ কিন্তু গ্রুপ লিগে ভারত আর পাকিস্তানের মতো দুটো বড় দলের কাছে হেরেছে৷‌ ওই দুটো ম্যাচেই ওরা পরে ব্যাট করেছে৷‌ ইতিহাসও ঠিক এটাই বলছে৷‌ আম্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকে ধরলে দক্ষিণ আফ্রিকা কিন্তু বারবার রান তাড়া করতে গিয়েই উত্তেজনায় কেঁপেছে৷‌ শুরুটা ভাল করতে না পারলে আরও বেশি করে সমস্যায় পড়েছে৷‌ বিশেষ করে বিশ্বকাপে তো কথাই নেই৷‌ ছোট রান তাড়া করতে গিয়েও একই জিনিস হয়েছে ওদের৷‌ গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওদের এটাই হয়েছিল৷‌ শ্রীলঙ্কা তাই আগে ব্যাট করে নিতে চাইবে৷‌ ডেল স্টেন, মরনি মর্কেলরা বিপক্ষ দলে থাকা সত্ত্বেও দিলশান, সাঙ্গাকারা যে ফর্মে রয়েছে, ওরা চাইবে বড় রানের বোঝা চাপিয়ে দিতে৷‌


ভারত অবশ্যই এগিয়ে থেকে শুরু করবে
ব্র্যাডম্যান কী করে বলেছিলেন সচিন তাঁর মতো খেলেভারত যতই ভাল খেলুক ফাইনালে ওদের দেখছি না মাহমুদুল্লা সম্পর্কে যা শুনলাম
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×