somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেরা এখন আস্তে আস্তে মেনে নিচ্ছে যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি:প্রাক্তন অধিনায়ক খালেদ মামুদ সুজন

২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছেলেরা এখন আস্তে আস্তে মেনে নিচ্ছে যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি
বাংলাদেশের ক্রিকেটাররা শনিবার অ্যাডিলেড ছুঁয়ে রওনা হয়ে যাচ্ছেন ঢাকা। শুক্রবার স্বদেশীয়দের ডাকা এক ডিনারে গোটা দল গেছিল। সেখানেই দলের মধ্যে ম্যাচ ঘিরে ধূমায়িত অসন্তোষ। বহির্বিশ্ব যতই বলুক যে, যে পর্যায়ে বলা হচ্ছে তেমন কিছুই ঘটেনি, ক্রিকেটারদের একটা অংশ প্রচুর ক্ষুব্ধ। তাদের বদ্ধমূল বিশ্বাস আইসিসি ভারতকে এত টানে যে টিম বাস স্টেডিয়ামে এসে দাঁড়ানো থেকে এলবিডব্লিউর অ্যাপিল সব ব্যাপারে দিনে ডাকাতি চলে। এই দলেরই মধ্যে অনেকের বক্তব্য আবার নিশ্চিত ভাবেই তা নয়। এই উদারপন্থী অংশ বুঝছে, হারের জন্য প্রধান দায়ী বাংলাদেশের নিজস্ব ব্যর্থতা। আর কেউ নয়। তাদেরই এক জন সম্ভবত টিম ম্যানেজার এবং প্রাক্তন অধিনায়ক খালেদ মামুদ সুজন। মহাবিতর্কিত ম্যাচ হারার পরের সকালে তিনি এবিপি-কে বললেন...
গৌতম ভট্টাচার্য
অ্যাডিলেড, ২১ মার্চ , ২০১৫, ০৩:৫৫:৩৭


১. ইন্ডিয়ান ব্যাটিংটা সত্যি খুব শক্তিশালী। আমরা যদি দক্ষিণ আফ্রিকার এগেনস্টে পড়তাম তা হলে কি একই জিনিস হত? জানি না। সাউথ আফ্রিকাও ভেরি স্ট্রং টিম। হয়তো একই রেজাল্ট হতে পারত।

২. হ্যাঁ কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা আশ্চর্য হয়েছি, ক্ষুব্ধ হয়েছি খুব সত্যি কথা। কিন্তু সেটা নিয়ে বসে থাকলে চলবে কেন? ভাল ডিসিশন-খারাপ ডিসিশন তো খেলারই অঙ্গ।

৩. আমাদের দেশে প্রতিক্রিয়া হয়েছে। ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বোধহয় আলোচনাটা বেশি হয়েছে। আলিম দারের ডিসিশন নিয়ে তো ক্ষোভ আছেই কিন্তু আর একটা জায়গা হল শিখর ধবনের রিপ্লেটা ওরা টিভিতে দেখায়ইনি। ঠিক যে জায়গাটা দিয়ে বোঝা সম্ভব ধবনের দড়িতে পা লেগেছিল কি না? এ বার আমার কথা হচ্ছে যখন ওটা ঘটছে, ঠিক তখনই যদি আমরা দু’তিন বার রিপ্লে চাইতাম তার না হয় একটা মানে ছিল। এখন রিপ্লে চেয়ে তো সিদ্ধান্তটা আর ফেরত আসবে না। তা হলে আর জলঘোলা করে লাভ কী! (দুপুরে সৌরভ বলছিলেন, ধবনের পা তিনি খুব মন দিয়ে দেখেছেন। মোটেও ওটা দড়িতে ছোঁয়নি।)

৪. টিম হিসেবে আমাদের বিশ্বকাপে যা টার্গেট ছিল সেটা মোটামুটি পূরণ হয়ে গিয়েছে। হয়তো অবস্থান আর একটু ভাল হতে পারত। হয়তো আরও দু’একটা ম্যাচ যদি আমরা জিততে পারতাম। কিন্তু যেটুকু হয়েছে মন্দ নয়।

৫. এটা স্বীকার করতেই হবে যে এমসিজি মাঠের সঙ্গে আমরা মানাতে পারিনি। শুধু তো ইন্ডিয়া ম্যাচ নয়। এমসিজিতে আগের ম্যাচটাও আমরা খারাপ খেলেছি। মাঠের অ্যাঙ্গলগুলোর সঙ্গে রপ্ত হতে পারলাম না বলে, বড় মাঠের সঙ্গে খাপ খাওয়ানো যায়নি— কী কারণ ঠিক বলতে পারব না। তবে এই ব্যর্থতা নিয়ে আমাদের ভাবতে হবে।

প্রতিবাদের এক ছবি। ঢাকায় শুক্রবার। ছবি: এএফপি।

৬. ছেলেরা এখন আস্তে আস্তে মেনে নিচ্ছে যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি। বিশেষ করে ব্যাটিংটা।

৭. কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছনোয় এক দিক থেকে আনন্দ আছে। কেউ তো ভাবেইনি আমরা যে অস্ট্রেলিয়ান-নিউজিল্যান্ড কন্ডিশন এত ভাল ম্যানেজ করতে পারব। সবাই ভেবেছিল আমরা বাউন্স সামলাতে পারব না। বেশি দূর যেতে হবে না। ঢাকাতেও কত লোক বলেছিল। সেই একটা বড় গোষ্ঠীকে ছেলেরা ভুল প্রমাণ করতে পেরেছে। এটাই ওদের কৃতিত্ব।

৮. ইন্ডিয়া যা দেখলাম, অবশ্যই কাপ জেতার দাবিদার। ইন্ডিয়ান ফিল্ডিং আর রানিং বিটুইন দ্য উইকেট্স দুর্দান্ত। পেস বোলাররা ভাল বল করছে। ঠিক যে যে জায়গায় ওদের সমস্যা হত সেগুলোতেই ওরা দারুণ উন্নতি করেছে। এটাই ভারতকে দেখে শেখার!

http://www.anandabazar.com/khela/bangla-manager-admits-flaws-as-tempers-cool-1.126116
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×